তোমার উপর আমার রাগ আছে, জানো,
অনেক অনেক রাগ আছে
আছে অফুরন্ত অভিমান।
আমাকে অভুক্ত রেখে তুমি
হারিয়ে যাও অজানায়
তোমার কামনায় আমি সিক্ত হই,
আর তুমি? উড়ে বেরাও সুদূর নীলিমায় ।
তোমার কামনায় সিক্ত করো প্রকৃতি
ভালবাসা ঢেলে দাও উজাড় করে
নিঃশেষ হয়ে ফিরে আস একসময়
আমার জন্য নয়, আবার চলে যাবার জন্য।
তোমার উপর আমার অনেক রাগ আছে, জানো,
অনেক রেগে গেলে ঝগড়া করি
আমার সামনে তুমি, রক্তাভ,
কথার পিঠে কথা, ঝগড়া চলছে
তোমার কাছে ফিরতে ফিরতে ঝগড়া চলছে
চরম উত্তেজনায় যখন শেষ প্রান্তে
তখন তুমি দুয়ার খুলে দিলে
আমার সামনে তুমি, সব ভুলে যাই
তুমি আলিঙ্গন করো, আমি বেঁচে যাই।
তোমার উপর আমার রাগ আছে, জানো,
আছে অফুরন্ত অভিমান
আছে অনেক চাওয়া,
অনেক না পাওয়া।
কিন্তু, জানো, আমার যত রাগ হয়
তত ভালবাসা ও হয়।
ভালবাসা পেতে ইচ্ছা হয়
তোমার ভালবাসায় আমি বেঁচে রই।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



