somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের কড়চা: ক্রোধ সম্বরণ

২৩ শে জুন, ২০০৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে আবারও স্বাগত ছুটির দিনের নিয়মিত কড়চায়। চলুন আজকে কথা বলি ক্রোধ সম্বরণ নিয়ে। ক্রোধের মুখোমুখি আমরা অহরহ হই। জীবনে রাগেনি আর রাগে না এমন মানুষ নেই। কম-বেশী রাগ নিয়েই আমরা। সেজন্যেই আমরা অতি মানব নই। রাগলে যে মানুষ জ্ঞানশূণ্য হয়ে যায় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক যখন রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে আমরা নিয়মিতভাবে ব্যর্থ হয়ে পড়ি। যারা "এংগার ম্যানেজমেন্ট" মুভিটা দেখেছেন তারা হয়তো জটিল হাস্যরসের মধ্যে পশ্চিমা দুনিয়ায় ক্রোধ সম্বরণের উপায়-উপকরণগুলো কিছুটা আঁচ করতে পারবেন। ক্রোধ নিয়ন্ত্রনের জন্য সেখানে প্রাতিষ্ঠানিক ট্রেনিং দেওয়া হয়। দেওয়া হয় থেরাপী। কিন্তু তাই বলে আমরা বাঙ্গালীরা রাগলে কি করি? উদাহরণের কি দরকার আছে?

বহুব্রীহি নাটকের সিরিজে হুমায়ন আহমেদ অভিনেতা আবুল হায়াতকে দিয়ে প্ল্ল্লেট ভাঙ্গার যে জনপ্রিয় দেশজ রেওয়াজ দেখিয়েছিলেন তারপর থেকে মুন্নু সিরামিকের বেচাকেনা আর ওয়াসার পানির বিল কতোটা বেড়েছিল তার কোন পরিসংখ্যান কেউ দিতে পারবে কি না জানি না। কিন্তু আমাদের দেশে রান্না ঘরে সকাল-বিকেলে হাঁড়ি পাতিলের আর বাসন কোসনের আওয়াজ প্রচন্ডভাবে বাড়লে তার শানে নুযুল নিয়ে খুব একটা ভাবতে হয় না। বাসার একমাএ ছেলে বা মেয়ে সচরাচর যে একটু রগচটা হয় তা নিয়েও মুরুব্বীদের মধ্যে কোন তর্ক নেই। অনেক সময় রাগের ব্যাপারে বয়সটা একটা স্বতসিদ্ধ চলক। যার জন্য অনেকের আর বয়সই বাড়ে না। খালি বলতে থাকে, "বাবা(মা) মেয়েটা(ছেলেটা) একটু রাগী, একটু ধৈর্য ধরো"। মাথায় আদর বুলিয়ে এই বাণীতে ছেলেটি বা মেয়েটি ধৈর্যের পাহাড় তৈরীতে জীবন-পণ করে সংগ্রাম শুরু করে। ক্রোধ সম্বরণে দেশে প্রাতিষ্ঠানিক থেরাপী না থাকলেও নন-ফরমাল এই আদর মাখানো বুলিতে মানিয়ে নেওয়ার চেস্টা অনেকের কাছে ভোরহীন রাতের মতো মনে হতে পারে।

ক্রোধ বিষয়ক আরও লেখা চাইলে হাত তুলতে পারেন। রেগে গেলে আপনি কি করবেন? উওরগুলো খুবই সাবজেক্টিভ। বাদানুবাদ করবেন। অথবা শেখ সাদীর ভাষায়, "মুখে না পারলে হাতে.."। মন খারাপ করে বসে থাকবেন? অনেক কাঁদবেন? অথবা বলবেন, "আরেকবার সাধিলে খাইব"। ভাংচুর করবেন? অথবা খরগোশের মতো অপলক নেএে তাকিয়ে থাকবেন? উদাস হয়ে যাবেন? অথবা গায়ে পড়ে লজ্জার মাথা খেয়ে খুনসুটি করেই যাবেন? কতোটা ছাড় দিবেন? কোথায় ছাড় দিবেন? একবার ভেবে দেখবেন, কেন রাগ করছেন? ভুলে যাওয়ার জন্য অন্যকিছু করবেন? ছোটবেলায় আমি রাগলে আমার বাবা অবশ্য গল্পের বই নিয়ে বসতেন। ধন্যবাদ বাবা। বড়ো হয়ে এখনকার আমি রাগলে বই পড়ি না, তবে খুব গান শুনি। অন্য কোন ভাবনায় নিজের মনকে বিচরণ করতে দেই। রাগের ব্যাপারে আমার থিওরী হচ্ছে কাওকে রাগিয়ে দেওয়ার চেয়ে রাগ ভাঙ্গানোর চেস্টাটা অনেক বেশী চমকপ্রদ, রোমান্টিকও বলতে পারেন। অন্তত: অনুতপ্ত কন্ঠে "সরি" বলতে ক্ষতি কি ?

"দু:খ যদি না পাবে তো দু:খ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে
জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে
এড়িয়ে তাঁরে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দু:খটা তোর।
মরতে মরতে মরণটারে শেষ ক'রে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে"

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×