somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও রক্ত ঝড়ছে:

০৪ ঠা জুলাই, ২০০৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে রক্ত ঝড়া শুরু হয়েছে। জুলাইয়ের দুই তারিখে বিরোধী দলের ঢাকা অবরোধ প্রতিরোধে পুলিশ ও বিরোধী দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি আর ইট বর্ষণের ঘটনায় আবারও রক্তাত্ব হয়ে উঠেছে শহরের জনপদগুলো। বিরোধী দলের কর্মী মিলন আর পুলিশ কর্মী বাশার প্রাণ হারিয়েছেন খুবই মর্মান্তিকভাবে। এদেশের রাজনীতিতে আবার রক্ত না ঝড়লে আন্দোলন কখনো গতি পায় না, হয় না অর্থবহ। তাই রক্তের দাগ মুছতে না মুছতে আবারও জনপথ হয় রক্তাত্ব। রক্তের মাঝে গণতন্ত্রের স্বপ্ন হোঁচট খায়, বারবার প্রতারিত হয় এক স্বার্থপর পাশবিক হিংস্রতার কাছে। মাঝে মাঝে মনে হয় এই দেশটা হচ্ছে এক নির্বাক মেষশাবক যার একচ্ছএ স্বত্বাধিকারের জন্য চলছে নিরন্তর বিবাদ-বিসম্বাদ। এই বিবাদের কোন অবসান যেন নেই। এক ধরণের দু:স্বপ্নের মাঝে আমাদের নিরন্তর পদচারণা।

তাই হূদয়ে আবার রক্তক্ষরণ শুরু হয়ে যায় যখন নুর হোসেন গণতন্ত্রের জন্য শেষ উৎসগর্ীত প্রাণ হয় না। তার সাথে যোগ দেয় নতুন নতুন নাম, যোগ হয় আরও নতুন জিরো পয়েন্ট যেখান থেকে গণতন্ত্রের দলীয় পদচারণা শুরু হবে। যারা আপন জন হারায় আর তারাই শুধু জানে আপন জন হারানোর বেদনার পরিধি কতোটা দু:খজনকভাবে সুগভীর। রাজনৈতিক সমীকরণে ক্ষমতাসীন দল যেমন তাদের জামাতী জোটের সাথে বেঈমানী করে বিরোধী দলের সাথে আলোচনায় বসতে পারে না, তেমনি বিরোধী দলও তাদের একগুঁয়েমী বিসর্জন দিয়ে রাজনীতির সাজানো দাবার ছকে গুটি হতে চায় না। দুদিকেই রয়েছে বৃহওর গণতান্ত্রিক স্বার্থ ও দেশপ্রেম। গণতন্ত্রের এক অনবদ্য দেশজ রূপ।

রাজনৈতিক আন্দোলনের এই দড়ি টানাটানি আর মিউজিকাল চেয়ার শো'র মাঝখান থেকে ফায়দা লুটে নেওয়ার জন্য শুরু হয়ে গেছে কালো টাকা সাদা করার হিড়িক। শুরু হয়েছে জনতা টাওয়ার নিয়ে এরশাদের একান্ত আলোচনা প্রধানমন্ত্রীর সাথে। বিরোধী দলের নির্বাচন কমিশন সংস্কার, ভোটার তালিকা সংশোধন আর নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী হচ্ছে সাজানো দাবার ছককে পাল্টে দেওয়ার এক রাজনৈতিক অপচেস্টা। কোন জনপ্রিয় ও দেশপ্রেমী সরকারী দল তা মেনে নিয়ে দেশের গণতন্ত্রকে বিপন্ন করতে পারে না। স্বচ্ছতার প্রয়োজন শুধু পরাজিতদের জন্য। অন্যদের জন্য তা উটকো ঝামেলা। বাড়তি দায়। পুরনো নাটক নতুন করে মঞ্চস্থ হয়। যার মাঝে রক্তক্ষরণের চিএে আমরা সত্যি নির্বিকার আর অসহায় দর্শক। অদ্ভুত এক এপ্যাথীর নীরব বিস্তার। দেশ যেন নিরীহ মেষশাবকের মতো নেকড়েদের পিঠে করে অতিক্রম করছে দু:স্বপ্নের রাত। এদেশে দু:স্বপ্নের রাতের শেষ নেই। এই পৌনপুনিক হিসেবের শেষ কোথায়?
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×