somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূনর্ীতির রিপোর্ট স্বচ্ছ না হলে মামলা:

১১ ই জুলাই, ২০০৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য প্রকাশিত টিআইবি'র দূর্নীতির রিপোর্ট নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন স্থানীয় সরকার ও পল্ল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া। রিপোর্টটি এবার এলজিআরডি মন্ত্রণালয়কে দূনর্ীতির শীর্ষে বলে আখ্যায়িত করেছে। মন্ত্রী রিপোর্টটিকে মিথ্যা, ভিওিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি রিপোর্টটিকে সংশোধন করে পুনর্প্রকাশিত না করলে মামলার হুমকিও দেন। মান্নান ভূঁইয়ার কস্ট পাওয়া খুবই যুক্তিযুক্ত। দেশে দূনর্ীতি আছে কি-না তা দেখতে হয় পএিকার পাতায়। সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কথা কতোটা পএিকায় জায়গা করে নিতে পারে? তাই মূল সমস্যা দূনর্ীতি নয়, বরং টিআইবি। তারা হয়ে দাঁড়িয়েছে আরেকটি বিষফোঁড়া। মান্নান ভুঁইয়র প্রেসক্রিপশন: মামলা করে টিআইবির কন্ঠরোধ করা দরকার। দেশের উন্নয়ন প্রকল্প থেকে দাতা সংস্থাগুলো যে অর্থ ফেরত নিয়েছে দূনর্ীতির কারণে তাও কি অসত্য? প্রশাসনে স্বচ্ছতা ও জবাবাদিহিতা যখন নেই, তখন সমস্যা হয় টিআইবি'র রিপোট আর পএিকার রিপোর্ট (ডেইলী স্টার, জুলাই 11, 2006)।

মন্ত্রী মান্নান ভুঁইয়াকে সাধুবাদ জানাই, কারণ তিনি ট্রান্সপারেন্সী খুঁজছেন সর্বএ এমনকি টিআইবিতেও। তিনি টিআইবি'র চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদকে দূনর্ীতির সাথে জড়িত ব্যক্তি বলে অভিযোগ করেন। তাই টিআইবি'র সর্বশেষ প্রতিবেদনে যে 526 কোটি টাকার মধ্যে 208 কোটি টাকা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে অপব্যবহার করা হয়েছে সেই তথ্যকে সঠিক বলে মেনে নিতে চাননি। অবশ্যই স্বচ্ছতা সর্বএই আসা উচিত। হয়তো স্বচ্ছতা থাকলে দেখা যেতো 526 কোটি টাকার পুরোটাই দূনীতিবাজদের পকেটস্থ হয়েছে। কারণ, পএিকায় তো অনেক কথাই আসে না। প্রকল্পের গাড়ী যে সচিব ব্যবহার করেন তার স্বীকারোক্তি কয়দিন আগেই পএিকায় দেখলাম। এতে লজ্জার কি আছে? দূনর্ীতি, অসততা ও চুরির কোন বিমূর্ত সংজ্ঞা নেই। তাই একসময় দূনর্ীতি বলে যা মনে হতো এখন তা হয়তো অফিস খরচ হিসেবেই মনে করা হয়। রাজনৈতিক নেতারা আর আমলারা তাদের যোগ্যতার কারণেই প্রাপ্য অংশ পান। এতে লজ্জার কি আছে? মান্নান সাহেব যুক্তিযুক্তভাবেই দূর্নীতির এই সংকীর্ণ বিশ্ল্লেষণে ক্ষুদ্ধ। সমাজ বদলে গেছে। তাই উল্টো দম্ভোক্তিতে এখন কোন লজ্জা নেই। চোরের মায়ের গলা সবসময়ই হয়তো উঁচুতেই থাকে...। দুনর্ীতির রিপোট স্বচ্ছ নয় বলে চলুন এবার মামলা করি খবরের কাগজের হকারদের বিরুদ্ধে, গড়ে তুলি দূনর্ীতিমুক্ত বাংলাদেশ। উদযাপন করি বিশ্ব অন্ধত্বদিবস
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৬ রাত ১২:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×