somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছে হৈমন্তী?

১২ ই জুলাই, ২০০৬ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৈমন্তী আত্মপ্রকাশ করেছিল প্রায় 92 বছর আগে সবুজপএে। এদেশের চিরায়ত বাঙ্গালী সমাজে হৈমন্তীর বলিদান পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থানের সামাজিক ও আচরণগত দৈন্য ও বৈষম্যের এক প্রাণবন্ত চিএকর্ম। জুলাই মাসের 9 তারিখে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত "নববধুর মূল্য" শীর্ষক লেখাটিতে উন্নয়নশীল বিশ্বে বাল্যবিবাহের শিকার কিশোরীদের উপর প্রতিবেদনটি হৈমন্তীদের কস্ট ও অসহায়ত্বের কথা আবার তুলে ধরে। এদেশে এখনও হৈমন্তীর যেমন বয়স বাড়েনি, তেমনি তার ভোগান্তি ও যন্ত্রণারও অবসান ঘটেনি। তাই হৈমন্তীদের দু:খ, কস্ট, যন্ত্রণা ও বঞ্চণার সেই চিরায়ত চিএে কোন পরিবর্তনও আসেনি। হৈমন্তী শুধু গল্প নয়, সামাজিক অনুন্নয়নের ও নারীর প্রতি বৈষম্যের এক প্রামান্য দলিল। তাই এতো বছর পরে প্রশ্ন আসে কেমন আছে হৈমন্তী?

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোতে প্রতি সাতটি মেয়ের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে যায় পনের বছর বয়স হওয়ার আগে। ভারতের রাজস্থান ও উওর প্রদেশে এই হার 36%, বাংলাদেশে 37%, নাইজেরিয়ার উওর পশ্চিম এলাকায় 48% আর ইথিওপিয়ার আমহারা এলাকায় 50%। উপরের ছবিটি আফগানিস্তানে তোলা যেখানে বাল্যবিবাহের হার আশঙ্কাজনক। উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র, ধমর্ীয় কুসংস্কার আর অশিক্ষার কাছে পণবন্দী হয়ে রয়েছে লক্ষ লক্ষ কিশোরী। এর ফলে বাড়ছে নারী নির্যাতন ও নিপীড়ন। অপরিণত বয়সে বিয়ে গর্ভকালীন মৃতু্যর হার বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি নারী পরিণত হয়েছে আর্থিক বিপণনের সামগ্রী হিসেবে। মুল প্রতিবেদনটি পড়তে চাইলে: http://tinyurl.com/ftr2g

দৈনিক ইওেফাকের 12ই জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়, দেশে 10 থেকে 19 বছর বয়সীরা হচ্ছে মোট জনসংখ্যার 23 শতাংশ। জনমিতি স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের প্রায় 46 শতাংশই এবং 10 থেকে 14 বছর বয়সী আরো 11 শতাংশ বিবাহিত। গ্রামে এর চেয়ে কম বয়সেও বিয়ের নজির আছে। বাংলাদেশে বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে বেশী শতকরা 65 ভাগ। এর পর রয়েছে নেপাল ও ভারত যথাক্রমে 57 ও 46 ভাগ। এদেশের জনসংখ্যার প্রায় 50 ভাগ কিশোরী মেয়ে বিবাহিত। ভাগ্যিস নিই ইয়র্ক টাইমসের প্রকাশিত সংখ্যায় বাল্যবিবাহের এই হার প্রকাশ পায়নি। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে হৈমন্তীদের বলিদান এখনও চলছে। সামাজিক বৈষম্য যখন প্রকটভাবে বিরাজ করছে সেখানে হৈমন্তীদের আশু মুক্তির কোন সম্ভাবনা নেই। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে লিখুন হৈমন্তীরা কেমন আছে?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৬ রাত ১১:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×