somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার সমাচার:

২১ শে আগস্ট, ২০০৬ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

35 বছর পর রাজাকার শব্দ নিয়ে নাড়াচাড়া করলে অনেকে হৃদয়ে বড়ো কস্ট পান। অনেক বেহায়ার কাছে অতীত হচ্ছে পুরনো প্যাঁচাল। রাজাকারদের উওরসূরীদের অনেকের জন্ম যে নর্দমার কীট পতংগের মতোন তা রাজাকার চর্চায় বেরিয়ে আসে বলে তারা খুব বেশী যন্ত্রণার শিকার হন। এসব নির্বোধরা বুঝবে কি করে, স্বাধীনতার 3 বছর, 30 বছর বা 300 বছর পরেই হোক, রাজাকার শব্দটির সাথে জড়িয়ে আছে ঘৃণা আর অভিশাপ। জামাত-শিবির আর তাদের রক্ষক-পোষক ও তোষক সবাই এই ঘৃণার শিকার হবে। এদের ক্ষমা নেই, রক্ষাও নেই।

নিজামী-সাঈদী আর মুজাহিদ যেখানেই যাক তাদের কোন ক্ষমা নেই। ছলে বলে কৌশলে তাদের পূণর্বাসন হতে পারে, কিন্তু ঘৃণা আর দায়গ্রস্থতা থেকে মুক্তি পাবে না। লাখো শহীদের রক্তাত্ব নিশ্বাস তাদের ও তাদের উওরসূরীদের তাড়িয়ে বেড়াবে। তাই, জামাত-শিবির সাধারণ মানুষদের কাছে কোন স্বীকৃতি পায় না। অর্থ, বৈভব আর ক্ষমতার দাপট দিয়ে কিনতে পারে না সম্মান আর স্বীকৃতি। রাজাকার শব্দটা কতোটা ঘৃণ্য যে মাহমুদুর রহমানের মতো উজবুকের কাছেও তা মানহানিকর মনে হয়েছে।

অনেক দিন আগে মুজতবা আলীর লেখায় পড়েছিলাম, মুস্টি চোখের সামনে ধরে সূর্যকেও সাময়িকভাবে ঢেকে দেয়া যায়। সূর্যের প্রখরতাও হারিয়ে যায়। অন্ধকার করে ফেলে সামনের দৃস্টি। রাজাকার ও তাদের উওরসূরীরা ভাবে ক্ষমতার মুস্টি দিয়ে ঢেকে দিবে স্বাধীনতার সূর্য চেতনাকে। কিন্তু তা কি সম্ভব? অলীক মোহের মধ্যে অপোগন্ডদের বসবাস। রাজাকার চিরকাল রাজাকারই থাকবে। তাদের সহমমর্ী ও সহযোগীরাও একই খেতাব সহজেই অর্জন করবে। আবু জেহেল আর মুনাফিকের বংশধর হওয়ার যোগ্যতা যে শুধু মানবতার বিরুদ্ধে অপকর্ম। সে কাজটা রাজাকাররা করেছে। তাই তাদের খেতাব কখনও হারাবে না। লজ্জা, ঘৃণা আর অভিশাপ এদের সাথে সবসময়ই থাকবে।

রাজাকার বন্দনা যতোই চলুক, তা নিয়ে যতো কৌশল করেই লেখালেখি হোক না কেন: রাজাকার গ্লানি কখনও মোছা যাবে না। সেদিনও পএিকার পুরনো এক ছবি দেখলাম, বাইতুল মোকাররমে জানাযার নামায পড়তে আসা গোলাম আযম জুতা পেটা খাচ্ছে। ছবিটা সময়ের ভারে একটুও নিস্প্রভ হয়নি। কারণ, ঘৃণা আর অভিশাপ সময়ের বিবর্তনে কখনও হারায় না। এর চেয়ে বড়ো রাজাকার সমাচার আর কি হতে পারে ?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৩:৩৪
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×