somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ দিবসে ব্লগ ভাবনা:

৩১ শে আগস্ট, ২০০৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতীর্থ ব্লগার রেজওয়ানের সৌজন্যে জানতে পারলাম, 31শে আগস্ট হচ্ছে দ্্বিতীয় আন্তর্জাতিক ব্লগিং দিবস। এই শুভক্ষণে সকল কাছের ও দূরের ব্লগারদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। ব্লগিং হচ্ছে মনের ভেতরে বুদবুদীয় ভাবনার স্বতস্ফূর্ত প্রকাশ। এর গ্রহণযোগ্যতা নির্ভর করে পাঠকদের উপর। তাদের প্রতিক্রিয়ার উপর। ব্লগিং চলমান চিন্তার জগতে আনতে পারে অকল্পনীয় বিপ্লব। ভাবনাগুলো যদি শব্দের অবয়বে পাখা মেলে ব্লগের পাতায় ঠাঁই করে নিতে পারে, তাহলে সেই ভাবনাগুলো এই ঘুণে ধরা সমাজের পরিবর্তন ও সংস্কারের জন্য হাতিয়ার হিসেবেও গর্জে উঠতে পারে। নির্ভর করে লেখক আর পাঠক-পাঠিকাদের উপর যারা ব্লগের মধ্যে বৈচিএ্য আর প্রাণ নিয়ে আসেন তাদের সরস, নীরস ও নি:শব্দ মন্তব্যের মধ্য দিয়ে। ব্লগিং লেখক ও পাঠকের মধ্যে এক দৃশ্যমান ও উপভোগ্য সেতুবন্ধন। অদ্ভুত এক অশরীরি অথচ অসম্ভব মানবিক সম্পর্কের প্রকাশ।

ব্লগিং কি নেশা? প্রশ্নটা প্রায় দেখা যায়। এটা কি এক ধরণের ভাচর্ুয়াল আসক্তি? এক ধরণের আত্মিক সম্পৃক্তি? হয়তো তাই। কে জানে? তবে আমার মনে হয় না ব্লগাসক্তি তেমন একটা বাজে কিছু । চাইলে কেটে উঠা যায়। যেমনটা গত একমাসে আমি প্রমান করেছি। নানান ব্যস্ততার অজুহাতে ব্লগিং থেকে দূরে সরে এসেছি। হয়তো অন্য কোন সময়ে ব্লগাব। ব্লগিং নিয়ে যতই তামাশা করা হোক না কেন, ব্লগিং না করলে হয়তো অনেকগুলো নিবেদিত ও পরার্থবাদী প্রাণের সন্ধান কখনো দেখতে পেতাম না। দেখতে পেতাম না মানবিকতার অখন্ড প্রকাশকে। মানুষের মহত্বকে। মানুষের আনন্দঘন প্রকাশকে। প্রকাশের অনিন্দ্য আনন্দকে। সব দু:খ কস্ট ছাপিয়ে পাওয়া যায় প্রাপ্তির নির্মল হাসি। যেখান থেকে মানবতার বিজয় পতাকা উওোলিত হয়। এরকম অসম্ভবগুলো বাস্তবতার ছোঁয়া পেয়ে বেড়ে উঠতে থাকে অকল্পনীয় চমকের জন্য। শিশিরভেজা সকালের জন্য। বিজয়ের মিছিলের জন্য....এধরণের ভাবনার কোন সীমান্ত নেই, নেই কোন সমাপ্তি...যেখানে গল্পের শুরু যার শেষ পাতা হয়তো আমাদের জীবনকালে কখনো লেখা হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৬ রাত ১১:৪৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×