somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নভঙ্গ:

০৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বছর আগে রাজাকার জামাতীদের একটি বই পড়ার সুযোগ হয়েছিল। স্বভাবত:ই বইটির লেখকের কোন নাম নেই। জামাতী নেতাদের হাতে ঘুরতো বইটি। বইটির নাম হচ্ছে "স্বপ্নভঙ্গ"। আজকাল চারদিকে তাকিয়ে আবারও বইটির কথা খুব মনে পড়লো। বইটির মূল প্রতিপাদ্য ছিল স্বাধীনতা যুদ্ধ কতোটা নির্মম ও আত্মঘাতী ছিল। ভারতীয়দের প্রচারণায় ও উদ্যোগে দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান হারাবার বেদনা বইটির পাতায় পাতায় ফুটে উঠে। বারবার বিদেশীদের কাছে ইসলামী আন্দোলন হোঁচট খায়। পাক স্থান না-পাক হয়ে যায়। ধানী জমির বর্গা পাওয়ার মতো ইসলামের বর্গা নেওয়া দল জামাতীরা "ইসলাম গেল আর ইজ্জত গেল" বলে চারদিকে বেইজ্জতি শুরু করে। একাওরের স্বপ্নভঙ্গের বেদনা আরেকবার মোচড় দিয়ে উঠে যখন তারা দেখে 2007-এ বাপ-চাচার খালি মাঠে গোল দেওয়ার সুযোগ আবার বিলীন হতে যাচ্ছে।

সত্যি দু:খজনক স্বপ্নভঙ্গ। একা একা মাঠে গোল দেওয়ার আনন্দ সত্যি খুব স্বগর্ীয়। খোদার গজবে আর সুনামিতে এদেশের সকল মুক্তবুদ্ধির মানুষের বিলীন হয়ে যায় না কেন? তাহলে মস্তিস্কবিহীন জলহস্তীর দল ও তাদের পোষ্যরা আবারও মৃত বিবেকের কবরস্থান পাহারা দিতে পারে। বাধ সাধছে সাম্রাজ্যবাদী শক্তি আর কুফরী শক্তি। অনেকেই চার বার হেরে এবারই প্রথমবারের জেতার স্বপ্ন দেখছিল তাও কপর্ুরের মতো উবে যাচ্ছে। একাওরের ফেরারীদের জন্য এই সুবর্ণ সুযোগ এভাবে মাঝ পথে হারাবার বেদনাটা সত্যি খুব গভীর। জাতীয়তাবাদীদের ঘাড়ে সওয়ার হয়েছে জেহাদী সৈনিকরা। আজকের খবরে দেখলাম আবার জেএমবির সদস্যরা অস্ত্র ও জেহাদী বইসহ ধরা পড়া শুরু হয়েছে। এই অশনি সংকেত নতুন ভাবে হুমকি দেওয়ার জোর প্রস্তুতি।

তবে লোক হাসানো আর সাজানো নির্বাচনের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার দৃশ্য সত্যি বেদনাদায়ক। সুখকর স্বপ্ন দেখতে দেখতে এই অকস্মাৎ দিবাস্বপ্নের ভঙ্গের কান্না আবারও শোনা যাচ্ছে। দয়া, দাক্ষিণ্য ও করুণার প্রত্যাশায় আবারও প্রার্থনা শুরু হয়েছে। মাথামোটা মস্তিস্কবিহীন জলহস্তীর দল যুদ্ধ করছে নিজের ছায়ার সাথে। এর আগেও এধরণের লোক দেখানো নির্বাচন করে নাকে খত দিয়ে নতুন করে নির্বাচনে যেতে হয়েছিল। যার একবারে শিক্ষা হয় না, তাদের কি শতবারেও হবে? হোঁচট খেলে গর্দভগুলো নড়ার চেস্টা করে। একে ডাকে, ওকে ডাকে। কস্ট লাগেই এতোটা জনপ্রিয়তার বন্যায় ভাসমান দলের এরকম ছলচাতুরীর নকশা সাজিয়ে উতরাবার চেস্টা দেখতে।

তাই হুজুরের ওয়াজের শেষ অংশ হচ্ছে মহাপ্রলয়ের বজ্রধ্বনি। ভয়ে এবার তোশকের নীচে গিয়ে আশ্রয় নিন। গজব নামবে। সংবিধান ধ্বংস হয়ে যাচ্ছে। যারা সকল সাংবিধানিক বিধান ভেঙ্গে সামরিক আইনের আশীর্বাদে আত্মপ্রকাশ করেছে আর যারা জাতীয়তাবাদী টুপি পড়ে একাওরের হাতের রক্তের দাগ মুছতে ব্যস্ত তাদের কাছে সংবিধানের পবিএতা? এর চেয়ে বড়ো উপহাস আর কি হতে পারে? জলহস্তী আর তাদের টুপি পড়া মাহুতের এই দুর্দশা দেখে কি আপনারা একাত্ম হবেন না? নতুন গোলামের স্বপ্ন দেখতে দেখতে এক নাটুকে নাবালকের প্রস্থান। হাস্যকর হলেও বাস্তব। তারপরেও গর্তে পড়া জলহস্তীকে দেখে হাসতে নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:২৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×