আব্বা ভাইয়ের গল্প:
২৬ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ গল্পটা মনে পড়ল। যদিও গল্প না, একজনের সত্যি ঘটনা। গ্রাজুয়েশন করে বন্ধুর বাড়ীতে গেছি। সে থাকে ভার্জিনিয়াতে। প্রবাসে সুপাএের জন্য অনেকেই তক্কে থাকে। বন্ধুর সাথে পরিচয় এক ভদ্রলোকের। বয়স্ক। পরিচয়ের সূএ: সেখানকার আরেক বন্ধু। সম্পর্কে তার দুলাভাই। ভদ্রলোক পাএ খুজছেন। বন্ধু ভদ্রলোকের বাসায় মাঝে সাঝে দাওয়াতেও যায়। কমন দুলাভাই হিসেবে তার সাথে গল্প করে।
ভদ্রলোক কাজ করেন একটা কনভেনিয়েন্ট স্টোরে। সেখানে আমার বন্ধুও যায় কফি কিনতে। একদিন সে কফি কিনতে গিয়ে বলে, দুলাভাই কেমন আছেন? ভদ্রলোক হঠাৎ একটু বিরক্ত হয়ে বললেন, এই কি খালি দুলাভাই দুলাভাই বলো। আমাকে Uncle বলে ডাকবে। বন্ধুর তো আক্কেল গুড়ুম। এটা আবার কি হিসাব? গল্পটা শুনে তখন থেকে বন্ধুকে পরামর্শ দিলাম, ভদ্রলোককে আব্বাভাই ডাকতে। তাহলে দু'কুলই রক্ষা। তারপর থেকে সেই ভদ্রলোকের নাম বন্ধু মহলে হয়ে গেল আব্বা ভাই। হঠাৎ করে সেই বন্ধুর ই-মেইল পেয়ে আব্বা ভাইয়ের গল্পটা মনে পড়লো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন