somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামার যন্ত্রণা:

২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রাতে আড্ডা দেওয়ার কোন ইচ্ছা ছিল না। ঘুমোতে গেছি। সেই আবার যন্ত্রণা। দরজায় নক। মামা মামা বলে ডাক। মামা, "ঘুমিয়ে আছো? একটু কথা বলব"। হায়রে কপাল, বোনরে তুই একি যন্ত্রণার মধ্যে আমাকে রেখে গেলি। এই ভাগ্নে আমাকে সকাল রাত তাড়িয়ে বেড়ায়। রাগলেও হাসে। বকা দিলেও হাসে। হাসি মুখে, হাসি সর্বত্র। ভাবটা পুরো দেশবাসী ওকে কাতুকুতু দিয়ে রাখছে।

দরজা খুলতেই এবার ভাগ্নের প্রবেশ। মামা, "কলেজে গণতন্ত্র নিয়ে একটা পেপার লিখছি। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত ফিলিপস বাততির মতো একদম ফকফকা"। তত্বাবধায়ক সরকার অসম সাহসিকতার সাথে ভাঙ্গাচুরা গণতন্ত্রের ঘর বাড়ী ভেঙ্গে নতুন করে তৈরী করছে যেখানে নাগরিক অধিকার আর স্বাধীনতার সোডিয়াম লাইট দিনরাত সারা দেশে জ্বলবে। লোকজন লাইন ধরে রেশনের মাল কিনবে আর খাবে। উঠতি নেতারা উন্নয়নের রকেটে করে গ্রামে গ্রামে গিয়ে বক্তৃতা দিবে। ব্যারিস্টার মওদুদের জায়গায় ব্যারিস্টার মঈনুল বসে আইনের মারপ‌্যাঁচের দীক্ষা জাতিকে দিবে। ট্রাকের পেছনে লেখাগুলো স্পস্ট হয়ে উঠবে, "জন্ম থেকেই জ্বলছি"। ভাগ্নের এই কথকতায় আমি ক্লান্ত। নব্বই তো দেখেছি। এখন গণতন্ত্র নিয়ে আবার কপচানো বুলি দিয়ে ছাএ-ছাত্রীরা আশায় বুক বাঁধবে। গণতন্ত্র দেখা হবে সামরিক ও স্বৈরাচারী শাসকগোষ্ঠীর লেন্সে। দেশের উততরন হবে। আমরা টুনাটুনীরা সুখে শান্তিতে বাস করব।

আমার কলেজ পড়ুয়া মামা আমার ঘুম তাড়িয়ে দিল। পড়তে পড়তে দেখি, ভাগ্নে লিখেছে তার পেপারে, বর্তমান সরকার আইনের শাসন করতে কতোটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তা দেখা যায় নতুন নতুন মামলাগুলোর দিকে তাকালে। সামান্য গরু ব্যবসায়ীও আজ তার ট্রলার ডুবে ২৬টি গরু মারা যাওয়ার জন্য মামলা দায়ের করতে পেরেছে। করিতকর্মা সরকার যুবরাজের বিরুদ্ধে এই মামলায় দ্রুত ব্যবস্থা গ্রহন করেছেন। দেশ ঠিক ট্র্যাকে আছে। এগুলো কি কেউ তিন মাস আগে কল্পনাও করেছে? এক নেত্রীকে বিদেশ পাঠাচ্ছে। আর আরেক নেত্রীকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। কারণ, তিনি দেশের নিরাপততার জন্য বিশাল হুমকি। বড়ো দুই দলই আলোচনা করছে তাদের দলীয় সংস্কার আনার জন্য। দলগুলো এখন ৪/৫ টুকরো না করলে গণতন্ত্র আসে কিভাবে? এগুলো আইনের শাসন আর গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমি ভাগ্নের পেপারে গরুর কেসের উদ্ধৃতি দেখে হাসি চাপিয়ে রাখতে পারলাম না। ২৬টা মরা গরুর বিচার কি ৪২ স্যুটকেস আর হাজার হাজার কোটি টাকার লুটপাটের প্রতিকার করবে? আর আমার ভাগ্নের মতো বলাইরা গণতন্ত্র বলতে বলতে কলমের আগা ভেঙ্গে ফেলবে।

আমার ভাগ্নে কি বাসুনিয়ার রক্তের দাগ দেখেছে? দেখেছে নুর হোসেনের লেখনী? না দেখেনি। আমার নিজের মা মরে গেল বিশ্ববেহায়া এরশাদের প্রস্থান দেখার আগেই। সত্য আমরা কখনও জানি না। মিথ্যের মাঝে আমাদের বসতি। সক্রেটিস বিষপাত্র হাতে নিলেন "নিজেকে জান বলে"। আর আমরা ভুলতে চাই। ইতিহাস বিস্মৃতির মধ্যে অহংকার খুঁজি। জানতে চাই না। সক্রেটিসের মৃত্যু কি ভীষণভাবে ব্যর্থ!! নির্বাচন কমিশন সংস্কার, গ্রহণযোগ্য ভোটার লিস্ট আর প্রশাসনিক সংস্কার করে দ্রুত গণতন্ত্র উততরন হয়তো সম্ভব ছিল। কিন্তু ক্ষমতার লোভের রসনা অনেক দীর্ঘ হয়। সেই রসনার অতৃপ্ত তৃপ্তির জন্য শুরু হয়েছে নতুন রন্ধনযজ্ঞ। সেই যজ্ঞকর্ম সম্পন্ন করার জন্য দরকার সত্যের ও নীতিবোধের নির্বাসন। নিজের ঘুমের বারোটা বাজাতে আবৃততি শুরু করলাম সুকান্তের "ঘুম নেই" কবিতাটা:

"দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম
হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।
জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে
ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,
কখনো কেউ কি ভূমিকম্পের আগে
হাতে শাঁখ নেয়, হঠাত সবাই জাগে?
যারা আজ এত মিথ্যার দায়ভাগী,
আজকে তাদের ঘৃণার কামান দাগি।
ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি.."
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×