
বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে এ ধরনের এ্যাড করা লাগতেই পারে।
কিন্তু আমার মাথা ব্যথা সেটা নয়। ব্যথা হল, বাংলাদেশকে কেন চিরশত্রু দেশের ডাকে সারা দিতে হবে? ইসরাইল ট্যাগটা পাসপোর্টে যোগ দিতে কেন ডের বছর সময় লাগবে? কেন আমেরিকার ভয়ে ইরানের বিরুদ্ধে কথা বলতে হবে? সাগর রুনীর হত্যার রায় কেন গত ৭ মাসে ৫ বার পেছালো? কেন আইএমএফ এর আজাইরা শর্ত মানতে বাধ্য হতে হবে? কেন লালমনিরহাটের বিমানবন্দর চালু না করে বগুড়ায় অধিক মূল্যে নতুন বিমানবন্দরের কাজ শুরু করতে হবে? কেন গত ১৬ বছরের বরখাস্তকৃত শিক্ষকদের নতুন করে নিয়োগ + সমস্ত বেতন, বোনাস ইত্যাদি দেবার নোটিশ জারি করতে হবে? (জাতি তো বরখাস্ত হওয়া শিক্ষকদের কাছে কোন শিক্ষা সেবা পায়নি, তাহলে কেন সমূদয় প্রদান করা হবে?)
এরকম ১০১ প্রশ্ন আপনার আমার মাথায় ঘোরে। কিন্তু সত্য বলার সাহস আমাদের নেই। আমরা সিংহ হয়ে ঘুমাই, কুকুর হয়ে ঘেউ ঘেউ করি না।
জানি না, যে কারনে বাঁধনের ফেমিকন লাগে, সে কারনে হয়ত বর্তমান সরকার কেউ অনেক কিছু করা লাগে। আমরা বাঁধনের ফেমিকন এ্যাডের পেছনের গল্প জানি না, জানলেও বলি না। সরকারের কাহিনীও হয়ত একই... বললে হয়ত ইলিয়াস হবো বা নতুন এক হাদী। চুপ করে হজম করাই ভাল। যার হজম শক্তি ভাল, সে উপরে ওঠে। আমাদের ডায়াবেটিক্স রাষ্ট্রপতি তার প্রামান। রাজনৈতিক জীবনে অনেক কিছু হজম করে আজ বঙ্গভবনে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


