somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সূর্য্য অস্ত যাবে না:

০২ রা মার্চ, ২০০৬ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চ মাস আসলে আমি নিজে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। অসংখ্য স্মৃতি ভীঁড় জমাতে থাকে মনের মাঝে। ব্যস্ত জীবনের এই পরিসরে অপেক্ষমান ভাবনাগুলো নিজেরাই মনের মাঝে যুদ্ধ শুরু করে দেয়। কতটুকু ইতিহাস আর কতটুকু বর্তমান তুলে ধরব আড্ডার পাতায়? দুটোরই যে খুব দরকার। আজ শ্রেয়সী বসুর তথ্যভিওিক লেখা "বল ছিল ইহাহিয়ার কোর্টে" পড়ে খুব ফেলে আসা পুরনো দিনের কথা মনে পড়ছিল।

একাওরের মার্চ। ঢাকার মোহাম্মদপুরে আমার বাস। অবাঙ্গালী উদর্ুভাষী মূলত: বিহারীদের প্রবল প্রতাপ। আজ এতো বছর পরও মনে পড়ে, হঠাৎ করে পাড়ার বন্ধুরা আর খেলতে চায় না আমার সাথে। আমার উদর্ু ভাষার কথাও তাদের মনোপূত: নয়। তার ক'দিন পর দেখলাম অনেক রক্ত, অনেক মৃতদেহ। মনে পড়ে, বদ্ধ জানালার ফাঁক দিয়ে মায়ের সাথে তাকিয়ে দেখেছি, রাস্তা দিয়ে ভ্যানে করে যাচ্ছে মৃতদেহগুলো। ওরা বাঙ্গালী, তাই ওরা নির্মমভাবে মারা গেল। চোখ বন্ধ করলে এখনো মনে পড়ে। মনে পড়ে বাবা খুঁজে খুঁেজ এক ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল। হোমিওপ্যাথিক ডাক্তার। কারণ, হঠাৎ আমি নিস্তব্দ ও নিস্তেজ হয়ে পড়েছি, বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন আমার উচ্ছলতা হঠাৎ করে থেমে যাওয়াতে।

মার্চ মাসেই আমাদের ছাড়তে হলো মোহাম্মদপুর যেখানে আমার জন্ম। বেশ ক'বার আক্রমন হলো আমাদের বাসায়। ক'জন প্রতিবেশীর দয়ায় আমরা বেঁচে গেলাম। পরবতী নয় মাস আমরা হলাম ভাসমান মানুষ। আজ এতো বছর পর যখন আমার বাবা-মার কাছে আমার সেসময়কার অসুস্থতার কথা শুনি, আমি নিশ্চিত হয়ে পড়ি, আমি তখন ভুগছিলাম "পিটিএসডি"তে। ভয়াবহ ট্রমাতে আক্রান্ত হলে যেসব সিম্পটম দেখা যায়, তার সবটুকুই প্রকাশ পেয়েছিল। সে নিয়ে পরে একসময় লিখব। তারপরেও যখন শকুনের দলের উল্ল্লাস দেখি, তখন ঘৃণা জাগে। এরা ভুলে যায় কাদের রক্তে ভেজানো মাটির উপরে এরা উল্লাস করে। এরা ভুলে যায়, এদের সাময়িক উত্থান মুছে দিতে পারে না এদের বর্বরতার ইতিহাস। পূবের আকাশে প্রতিদিনকার সূর্যের সাথে একাকার হয়ে আছে সেই রক্তিম রক্তের চিহ্ন আর ত্যাগের স্বাক্ষর। যা কখনো মোছা যাবে না, কখনো ভোলানো যাবে না, কখনো ম্লান করা যাবে না। অবিস্মরণীয়তার সূর্য কখনো কি ডুবে?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৬ রাত ১০:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×