somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড্ডার এ মাসের আকর্ষণ:

০৮ ই মার্চ, ২০০৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চ মাসে আড্ডা আরও অনেক ভাবনা উপহার দেয়ার কথা ভাবছে। সমস্যাটা হচ্ছে অসংখ্য চলমান ঘটনাপ্রবাহ আমার লেখার ধারা বা চিন্তাকে প্রবলভাবে প্রভাবিত করে এবং নিজের লেখার উপর নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অনেক ঘটনা ঘটে যাচ্ছে। তা চোখ বন্ধ করে রাখা সম্ভব নয়। আজ ক'দিনের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তার পটভূমিতে বিষয়গত অগ্রাধিকার নিয়ে ভাবতে গিয়ে আমি আমার লেখার আগামী আকর্ষণগুলো এভাবে সাজালাম।

সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ধর্মীয় সংবেদনশীলতাকে মর্যাদা দেয়া। তাই, ভাবছি আমি আমার নিজস্ব ভাবনায় ইসলামী দাওয়াতের উপর একটি লেখা লিখব। বিতর্ক সৃস্টির জন্য নয়, বরং তা অবসানের জন্য। যারা ইসলাম নিয়ে ভাবেন এবং তার অনুশীলন করেন, মূলত তাদের জন্যই নিবেদিত হবে আমার লেখা। নিজস্ব ভাবনায় ধর্মবোধ ও ধর্মহীনতার মধ্যে পার্থক্য দেখানো হবে। এই লেখা প্রকাশের পটভূমি হিসেবে পড়তে পারেন "কোন পথে যাব" শীর্ষক আমার 15ই ফেব্রুয়ারীর লেখাটি। ধর্মে সহনশীলতার চর্চা সৃস্টি করে বিশ্বাসবোধ ও সমর্পন। মুসলমানদের সবচেয়ে বড়ো শত্রু কে? বিশ্বাসবোধ ও সহনশীলতার বিকাশে বিশ্বাসীদের ভূমিকা কি? অবশ্য অপেক্ষা করতে হবে এই লেখার জন্য। এর মধ্যে অনেকের অভিযোগ, অনুযোগ, আবেগ, ক্রোধ প্রকাশ পেয়েছে। এ বিষয়ে আমার লেখার মধ্যে সেরকম ভাব হয়তো পাবেন না। কিন্তু চিন্তার খোরাক নিশ্চয়ই পাবেন। সুশীল ও মুক্ত সমাজ নির্মাণে ভাবনার মুক্তির প্রয়োজন। নিজস্ব সংস্কারবোধেও সম্পাদনার প্রয়োজন।

"বাংলাদেশ সবার সেরা" লেখাটি মার্চের 26 তারিখের মধ্যে অনুবাদ শেষ করে পুরোপুরি প্রকাশ করার ইচ্ছেটা খুব বেশী। লেখাটি প্রকাশ পেয়েছিল আমার ইংরেজী ব্ল্লগে গত ডিসেম্বরের 16 তারিখে। নিজের লেখার বাংলায় অনুবাদ করতেও সময় পাচ্ছি না।

জেএমবি'র শায়খ রহমানের ধরার পর ধমর্ীয় সন্ত্রাসী ও মৌলবাদীদের ভবিষ্যত। নাটক না বাস্তবতা?

স্বাধীনতা যুদ্ধের চেতনা। কি পেয়েছি, কি পাইনি? কি আমাদের ভবিষ্যৎ? কারা দিবে আগামী দিনের নেতৃত্ব? কারা আনবে পরিবর্তন? শুধু ভাবনা, না বাস্তবতায় বসবাস করা হবে?

দূর্নীতি ও সুশাসন। জবাবদিহিতার শুরু কোথায়? রাজনৈতিক নেতৃবৃন্দ কি আয়-ব্যয়ের হিসেব দিবেন? যদি না দেন, তাহলে কেন?

আপনাদের প্রশ্নের উওর। বেশ কিছু ই-মেইল পেয়েছি। ই-মেইলগুলো সাজালে প্রশ্নগুলো দাঁড়ায় এরকম: আপনি নিজের পরিচয় গোপন করে লেখেন কেন? আপনার এজেন্ডা কি? আপনি কি নিজেকে নিরপেক্ষ বলে মনে করেন? আপনি কি আওয়ামী লীগার? যদি আওয়ামী লীগার না হোন, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে টুঁ শব্দও করেন না কেন? আপনার লেখায় রাজনীতির গন্ধ আছে, আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? আপনি কি কোন কাজ করেন? আপনি এতো সময় পান কই লেখার? কিছু কিছু উওর সরাসরি ই-মেইলে দিয়েছি। আর কিছু উওর পরে লেখায় প্রকাশ করব।

অনেকে হয়তো ভাববেন আমি দমকল বাহিনীতে চাকরি নিয়েছি কি-না? অসহনশীলতা ও সংঘাতের আগুনে পোড়া ব্ল্লগের রাজ্যে কি আরও ঘি ঢালব না পানি ঢালব? সংলাপ, শান্তি না, একলা চলো নীতি? হা হা! সবই নিছক আড্ডার রসদ। ভাবছি, আপনারাও লিখুন। লিখতে মানা নেই। স্বপ্ন দেখতে দেখতে হয়তো অসম্ভব বাস্তব হয়ে ধরা দিবে। যে বাস্তবতায় সহনশীলতা আছে, সম্মানবোধ আছে, আর জীবনবোধ আছে। আপনার স্বপ্নের প্রদীপ না নিভিয়ে তাকে জ্বালিয়ে অপেক্ষা করুন একটি সূর্যস্নাত সুন্দর আনন্দঘন সকালের জন্য যেখানে অপরাহ্ন আসবে না। ততক্ষণ পর্যন্ত ব্ল্লগের চিএপটেই ঠাঁই দিন আপনার স্বপ্নকে।

"জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসোা।
সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো
কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার
হূদয়প্রান,্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×