somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড্ডো চাপে আছি:

০৮ ই মার্চ, ২০০৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাটা অহরহ আমরা শুনি। অফিসের চাপ, বাসা থেকে চাপ, কাজের চাপ, বাসে চাপ। জীবনটা কেন যেন প্রচন্ড চাপাচাপির মধ্যে থাকে। মনে হয়, মৃতু্যর আগে চাপের থেকে মুক্তি নেই। মরলেও মুক্তি নেই। কারণ, আছে কবরের চাপ। তাই ভাবলাম চাপ নিয়েই আজকে লিখি। ইংরেজীকে যাকে "স্ট্রেস্" বলে। এই তো ক'দিন আগে আমার বস্ চাপের উপর এক পাতার একটা লেখা আমার রুমে রেখে গেল। বলল, কোন ট্রেনিংএ নাকি পেয়েছে। সম্ভবত: তার বস্ তাকে দিয়েছে। লেখাটার শিরোণাম হচ্ছে "জীবণের দৈনন্দিন চাপ কাটিয়ে উঠার উপায়"।

হঠাৎ করে, আবার বস্ আমার চাপ কমাতে চাচ্ছে কেন, বুঝলাম না? কাগজটা পড়তে পড়তে ভাবলাম পোস্ট করে দিলে কেমন হয়? সতীর্থ ব্ল্লগাররা অনেকে খুব চাপের উপর আছে। অনেকে প্রস্থানের পাঁয়তারা করছে। আমি নিজেও মোবাইল ফোন সাথে সাথে রাখি। হীরক লস্কর ভাইয়ের ফোন পেলেই তল্পি-তল্পা গুটিয়ে কেটে পড়ব!!! তাই ভাবলাম কাগজটা কেটে ছেঁটে অনুবাদ করে দেখি আপনাদের কেমন লাগে?

(1) এটা মেনে নিবেন যে কোন কোন দিন আপনি একটি কবুতরের মতো মুক্ত, আবার কোন কোন দিন আপনি মুর্তির মতো স্থবির।
(2) সবসময় আপনার কথাগুলো নরম ও মিস্টি রাখুন, কারণ আপনি নিজেও জানেন না কোন্দিন কেবল কথাই খেতে হবে।
(3) সবসময় ভালো কিছু পড়ুন, যাতে তার মাঝখানে মারা গেলে অন্তত: লোকজন ভাববে ভাল কিছু পড়তে পড়তে মারা গেছেন।
(4) নিজে দয়ালু হতে না পারলে নিদেন পক্ষে অস্পস্ট থাকুন।
(5) কোন বন্ধুকে 500 টাকা ধার দিয়ে আর কোনদিন যদি খুঁেজ না পান, তবে সেই টাকা হারানো অনেক ভাল।
(6) হয়তো আপনার সারা জীবনের একমাএ উদ্দেশ্য হচ্ছে অন্যদের জন্য সতর্কতার একটি উপদেশ দেওয়া!!!
(7) কখনো দু'টো পা মুখের ভেতর ঢুকিয়ে রাখবেন না, কারণ আপনি নিজেও জানেন না কখন আপনাকে হাঁটতে হবে।
(8) দ্বিতীয় ইঁদুরটি সবসময় পনির পায় (কারণ প্রথমটা তো ফাঁদে আটকা)।
(9) যখন দেখবেন সবকিছু আপনার দিকে ধেয়ে আসছে, তার মানে আপনি রাস্তার ভুল দিক দিয়ে হাঁটছেন।
(10) জন্মদিন আপনার জন্য সবসময়ই ভাল। যতো বেশী পাবেন, ততো বেশীদিন বাঁচবেন।
(11) হয়তো পৃথিবীতে আপনিই একমাএ মানুষ যিনি একজনের জন্য একমাএ পৃথিবী।
(12) বাচ্চাদের রং করার ক্রেয়ন বাক্স থেকে অনেক কিছু শেখার আছে। ক্রেয়ন পেন্সিলগুলো কোনটা সুন্দর, কোনটা নিষপ্রভ। একেকটা একেক রংএর। তারপরেও তারা সবাই একটা বাক্সের ভেতরেই থাকে।

শেষের কথাটা সবচেয়ে বেশী মূল্যবান। আমরা হরেক রকমের মানুষ ক্রেয়ন বাক্সের ক্রেয়নের মতো এ পৃথিবীতে বাস করি। আমাদের রং, ভাবনা, চিন্তা, কথাবার্তা, আচরণ খুবই আলাদা আলাদা। তাই বলে কি আমরা আলাদা আলাদা করে পৃথিবী তৈরী করতে পারি? যদি না পারি, তা হলে কেন বাংলা ব্ল্ল্লগে এসে এতো দেয়াল তৈরী করে বিবাদ-বিসম্বাদ করে বাস করতে চাই? কে জানে হঠাৎ করে ভূতের মুখে রাম নাম!!! হা হা। দেখি, বস্কে ফোন করে একটা ধন্যবাদ দেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×