আপনি কি আমাদের প্রতিবেশী ছিলেন? আমার বড়ো বোনকে চিনতেন? না, তাও না। আপনি যখন 12ই মার্চ 28 জন পুলিশের হাতে পিকেটার সন্দেহে নির্দয় ভাবে নির্যাতিত ও প্রহূত হচ্ছিলেন, তখন আমার মনে হলো এটা আমার বড্ডো আদরের বড়ো বোন। সে ঢাকায় থাকে না। কিন্তু যখনই ঢাকায় আসে মোহাম্মদপুর থেকে দ্রুত যায় রাপা প্লাজার দিকে শপিং করার জন্য। ঠিক একই জায়গায় যেখানে আপনি পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। সেও কেটস্ পড়ে শপিং করতে যায়। তাকে হাঁটতে হয় অনেক। কারণ,তারও ডায়াবেটিসের সমস্যা আছে। সেও রাজনীতির কিছু বুঝে না। সবসময়ই সংসার আর তার ছেলে-মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে। হতে পারতো, সেদিন আমার নিজের বোনটি এভাবে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে। হতে পারতো, তাকে নিয়ে আমাকে ক্লিনিকে ক্লিনিকে দৌড়াতে হচ্ছে যেখানে সে নিরাপদে একটু চিকিৎসা পাবে। কিন্তু তার জন্য একটু নিরাপদ আশ্রয় পাচ্ছি না।
তাই অন্যরকম ইম্প্যাথী আমার ভাবনাকে আচ্ছন্ন করে রেখেছে। আমার লেখায় এমন কোন শব্দ নেই, বাক্য নেই, ভাবনা নেই যা দিয়ে আমি আপনার দু:খ, কস্ট, অপমান, নিপীড়ন ও যন্ত্রণাকে একটু হলেও লাঘব করতে পারব। দয়া করে আমাকে মাফ করে দিবেন, কারণ আমার নির্বাসিত বিবেকে শুধু "আমি" বাস করি যেখানে আমার মনুষত্ব্যের মৃতু্য হয়েছে অনেকদিন আগে।
ইতি,
আপনার ভাই "কাপুরু..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



