ছোট বেলার কথা (3):
২৪ শে মার্চ, ২০০৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছুটির দিনে "ছোটবেলার কথা" কলামে আজ আপনাদের নিয়ে যাব আমাদের গ্রামের বাড়ীতে। ঠিক এখনকার গ্রামের বাড়ীতে নয়। অনেক দিন আগের কথা। দেশ স্বাধীন হবার বছর দু'য়েক পরে গেছি গ্রামের বাড়ীতে। খুবই মজা। জৈষ্ঠ্য মাসে আমের দিনে আমের পাগল করা গন্ধ। কিন্তু স্মৃতিতে ঘটনাটা আজও উজ্জ্বল আমের জন্য নয়। বাবার সাথে গেছি এক মামার বাড়ীতে। সেখানে আমার এক পরিচিত মামা খুব সমস্যায় আছেন। আগে গ্রামের বাড়ীতে শেষ প্রান্তে তৈরী হতো বাথরুম -খাঁটি ভাষায় বলে টাট্রিখানা। ব্যাপারটা কিন্তু সেটাও না। আমরা উঠোন পেড়িয়ে যখন বাসায় ঢুকে রান্নাঘরের দিকে যাচ্ছি আমাদের সেই নানুর সাথে দেখা করতে, তখন দেখলাম আমার এক খালা রান্নাঘর থেকে মুখ বের করে আমাদের নাম বলে বলছে, "তুমি বের হয়ে আসো, ওরা ঢাকা থেকে এসেছে"। দেখলাম সমস্যাগ্রস্থ আমার মামা বেরিয়ে এসেছেন, তার মুখে মাফলার জড়ানো। আমি একটু আশ্চর্য হলাম, গরমের মধ্যে মাফলার জড়ানো কেন?
এখন জানি কেন? সেই মামা রাজাকার ছিলেন, তাই মুক্তিদের ভয়ে তিনি দাঁড়ি শেভ করে মাফলার জড়িয়ে রেখেছিলেন। বাড়ীর দিকে কেউ এলে টাট্রীখানার দিকে দৌড়াতেন। এখন তিনি আবার সফেদ সাদা দাঁড়ি রাখেন। জামাতীদের নেতা এখন। কে জানে আবার কবে জান বাঁচানোর জন্য তাকে মাফলার জড়াতে হবে? এই দেশে আবার সবই সম্ভব।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৬ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন