somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

26শে মার্চের সকাল:

২৬ শে মার্চ, ২০০৬ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

26শে মার্চ, আজ স্বাধীনতা দিবস। এদিন প্রতিটি বাঙ্গালীর জন্য গৌরবময় আত্মত্যাগের দিন। মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলো শুরু হয় এ দিনে। পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদর ও জামাতীদের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের 7ই মার্চের ভাষণ ও 25শে মার্চের গণহত্যার পর 26শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। কেউ জানত না তখনও যে, তিরিশ লক্ষ বাঙ্গালীকে নয় মাস ধরে আত্মদান করতে হবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য।

তাই আজকের সকালটা অন্য যে কোন সকালের চেয়ে ভিন্ন আমেজের ও ভাবনার। সকালের নাস্তার পরে বাসার ছোট-বড়ো সবাইকে নিয়ে ড্রইং রুমে বসে স্বাধীনতার গল্প বলা আমার অনেক দিনের অভ্যাস। 1971 সালে মার্চের পর, মোহাম্মদপুর থেকে যাই কলাবাগান স্টাফ কোয়ার্টারে ও পরবতর্ীতে যাএাবাড়ীতে। এসময় আমাদের দুই ভাই-বোনের সাথে যোগ হয় আমার ছোট ভাই। আমরা তখন ছিলাম ভাসমান আর ঠিকানাবিহীন। কলাবাগানে স্টাফ কোয়াটর্ারে থাকা অবস্থায় সারাদিন বাইরে বল নিয়ে ঘুরাঘুরি করতাম। বন্ধুদের মধ্যে কোন এক বাসায় জুটে যেত দুপুরের খাওয়া। মনে পড়ে, মিলিটারীর গাড়ী কোন দিকে গেছে দৌড়ে এসে খোঁচা খোঁচা দাড়ির এক বড়ো ভাইকে বলা ছিল আমাদের নিত্য নৈমিওিক কাজ। কিছুদিন পরে, সেই বড়ো ভাইটিও কোথায় যেন চলে গেল। কে জানে সে বেঁচে আছে কি-না? যাএাবাড়ীতে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি 16ই ডিসেম্বরের বিজয় উৎসব। আমার স্মৃতিতে অম্লান সেই আনন্দের কথা।

আমার চারপাশে খুব মনোযোগ দিয়ে শুনছে সবাই মুক্তিযুদ্ধের গল্প। আমার হাতে "ঢাকা 1971"। সবাই মনোযোগ দিয়ে দেখছে ছবিগুলো। আমার গল্প আর ছবি এক সাথে মিশে যায় সবার অনুভূতিতে। জানালা গলিয়ে সকালের এক ঝলক রৌদ্র আলোকিত করছে ঘরের মেঝে। তার মাঝে বসে থাকা প্রতিটি চোখে উজ্জ্বল হয়ে উঠে স্বাধীনতার প্রত্যয় আর অঙ্গীকার। দুই প্রজন্ম এক হয়ে প্রত্যক্ষ করে স্বাধীনতার সংগ্রাম, অনেক ত্যাগ ও বিজয়ের স্মৃতিকথা। আজকের সকালের রোজনামচা কীবোর্ড থেকে কম্পিউটারের পাতায় উঠতে থাকে। মনের মাঝে প্রত্যাশা, 26শে মার্চের এই আলোক উজ্জ্বল সকালে মুক্তিযুদ্ধের চেতনা বাংলার প্রতিটি ঘরকে আলোকিত করুক। গণঘাতক ধমর্ান্ধ রাজাকার-জামাতীরা নিপাত যাক। তাইতো বেজে উঠে আমার ভাবনায়:

"পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল
হয়েছে কাল, হয়েছে কাল
জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তের আগুনে প্রতিরোধ করে..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×