somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভাল খবর..

০২ রা এপ্রিল, ২০০৬ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নটা খুব অসংগত নয়, প্রায় মুখোমুখি হই আমরা সবাই। প্রথম প্রশ্ন: "খবর কি"? সব খবরের মাঝে সবাই ভাল খবর পেতে চায়। স্বস্তি পেতে চায়, মুক্তি চায়, একটু আনন্দ চায়। সর্বএ খারাপ খবর। পএিকা খুললে আর টিভির খবরের দিকে তাকালে তাই মনে হয়। তাই ভাবলাম, একটা ভাল খবর দেই। ক'দিন আগে টিভিতে দেখলাম, বিএনপি'র কর্তাব্যক্তিরা আলোচনার চিঠি নিয়ে আওয়ামী লীগের নেতা জলিল সাহেবের বাসভবনে। মিস্টি খাচ্ছেন। তিক্ত মুখ দিয়ে মিস্টি কথা বলতে চাচ্ছেন। খবরটা দেখে খুব মজা পেলাম। অন্তত: একটি ভাল খবর। মিিিস্ট খাওয়া শুরু করেছে দুপক্ষই। খুব গঁ্যাড়াকলে পড়ে আছে সরকারী ও বিরোধী দল। কোনদিকে কখন বাতাস বওয়া শুরু করে কে জানে? তাই, হিসেব-নিকেশ করে কথা বলতে হচ্ছে তাদের।

আমাদের দেশে বিরোধী দল যতই আন্দোলন করুক আর লাঠিয়াল পুলিশ বাহিনী দিয়ে সরকার পক্ষ যতই ঠেকাক না কেন, লোকজন অন্য যে কোন সময়ের চেয়ে অনেক বেশী সচেতন ও নির্বিকার। সবকিছু আমরা চমৎকার মানিয়ে চলছি। আমার ঘনিষ্ঠ বেশ ক'জন সরকারী কর্মকতর্াকে দেখেছি, যে দলই সরকারে থাকুক না কেন তারা বহাল তবিয়তে থাকেন। এরা হচ্ছেন এদেশের সবচেয়ে সফল মডেল। মনে যাই থাকুক, মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে আজকের বাংলাদেশের সবচেয়ে বড়ো বাস্তবতা। জীবন-যুদ্ধ অধিকাংশের জন্য এতো বেশী জরুরী ও অবিচ্ছেদ্য যে তার বাইরে রাজনীতি-দূনর্ীতি সবকিছুই খুব গুরুত্বহীন। তাই, ঘুষ দিয়ে হোক, সিএনজিকে বিশটাকা বেশী দিয়ে হোক, চোখ বন্ধ রেখেই হোক- আমরা মানিয়ে তালে তালে সময়ের সাথে এগিয়ে চলছি। আমাদের ভয় নেই। আমরা সবসময়ই আছি এবং থাকব- আমরা শহুরে মধ্যবিও শ্রেণীর মানুষ। মুখে একটুকরো হাসি ঝুলিয়ে জীবণ-যুদ্ধের আরেকটি দিন বিদুৎহীন পানিহীন সন্ধ্যায় সানন্দে কাটিয়ে দেই। কোন অভিযোগ-অনুযোগ নেই। জীবণের ঘানি টানতে কোনও ক্লান্তি নেই...অনাদিকাল থেকে অপেক্ষায় থাকি একটি ভাল খবরের জন্য যার শুরু যখন থেকে জ্ঞান হয়েছে...(ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×