চলুন আজকে একটা জোক শুনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান মেরুকরণের কারণে জোকটি খুবই প্রাসঙ্গিক। তাহলে চলুন শুনি:
গোপাল ভাঁড়ের গল্প কে না শুনেছে? একদিন এই গোপাল ভাঁড়ের খুব মিস্টি খেতে মন চাইল। মিস্টির দোকানে পড়ন্ত বিকেল বেলা ঢুকে দেখে হরেক রকমের দেশীয় মিস্টি সাজানো। কিন্তু মিস্টির দোকানদার নেই। সুন্দর চুলের ঝুঁিটর এক নাবালিকা মেয়ে সেজেগুজে বসে আছে। দোকান পাহারা দিচ্ছে। গোপাল ভাঁড় দোকানে ঢুকে বলে, "মা জননী কেমন আছো? মনে আছে তোমরা আমাদের খোঁয়ারে অনেকদিন ছিলা? আমি তোমার পরিবারের পরম বন্ধু। নাম আমার মাছি"
। বলেই গোপাল ভাঁড় টপাটপ বড়ো বড়ো দু'টো মিস্টি তুলে খাওয়া শুরু করল। তারপর মিস্টি খেতেই থাকল। দোকানদার ঘরের ভেতর ভাত খেয়ে কিছুটা তন্দ্রায় আছে। মেয়ে চীৎকার করে বাপেরে জিগ্যেস করে, "বাবা, তোমারব ্বন্ধু "মাছি" সব মিস্টি খাইয়া ফেলতেছে"!!! বাবা তন্দ্রার মধ্যে থেকে বিরক্ত হয়ে বলে, "মা'রে, মাছি আর ক'টা মিস্টি খাইব, ওরে খাইতে দে"।
নির্বোধ মেয়ে ভাবে, "ওদের খোয়ারে ছিল তারা, বাপ-দাদার বন্ধু, বাবা যখন অভয় দিয়েছে, খাক না দুটো করে মিস্টি"। মিস্টি খেয়ে গোপাল ভাঁড় চলে গেল। দোকানদার দোকানে এসে দেখে তেমন কোন মিস্টি আর নেই। এর পরের কাস্টমারকে কি দেবে তা-ই চিন্তা করে মাথায় হাত। দোকানদার চীৎকার শুরু করে, "মা'রে তুই কারে সব মিস্টি খাওয়াইলি"? মেয়ে বলল, "তোমার বন্ধু মাছি সব খাইয়া ফেলছে"। দোকানদার মাথায় হাত দিয়ে নির্বোধ মেয়ের দিকে তাকিয়ে চোখে শর্ষে ফুল দেখে। বাংলাদেশে এখন আবার গোপাল ভাঁড়ের সহচর 71'এর ভাঁড়েরা কেবল দু'টো মিস্টি দিয়ে শুরু করেছে...
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৬ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




