somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রী আলতাফের সম্মানে:

২৫ শে এপ্রিল, ২০০৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বৃন্ত থেকে খসে
আপেল যেমন মাথায় পড়ে
তেমনি করে
ভবন পড়ে ধসে-
নিউটনের সূএ মতে, নিউটনেরই দোষে।
নিউটনকে দাও ফাঁসি দাও
গেরো লাগাও কষে।
লঞ্চগুলো সব ডোবে
আইন কাকে ছোঁবে ?
আর্কিমিডিস সূএ দিলেন
তাকেই মারো ক্ষোভে।
আল্ল্ল্লার মাল আল্ল্লা নেবেন তুলে
আমরা যেন না যাই সেটি ভুলে"
(সংগৃহীত)।

অবশেষে বাণিজ্য মন্ত্রী আলতাফকেও বিদায় নিতে হলো। তিনি এখন দফতর বিহীন মন্ত্রী। আজকের সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে:

"রাজধানীর বাড্ডা এলাকায় শিশু নওশীন ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছিল। সেই ঘটনা এখনো আমাদের হূদয়ে রক্তক্ষরণ করে। এই হূদয়বিদারক ঘটনা নিয়েই বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি তখন ছিলেন স্বরাস্ট্রমন্ত্রী। নওশীনের বাবা-মাকে সান্তনা দিতে গিয়ে উল্টো ফ্যাসাদ বাধান তিনি। শোকার্ত মা-বাবার মাথায় হাত রেখে বলেছিলেন, 'আল্ল্লাহর মাল আল্ল্লাহ নিয়ে গেছে...'। আর তখন থেকে কেউ কেউ কৌতুক করে আলতাফ চৌধুরীকে আড়ালে-আবডালে 'আল্লাহর মাল' বলে ডাকতেও শুরু করেন। কিন্তু তাতে আসন টলেনি আলতাফ চৌধুরীর। এরপর দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। কিন্তু আলতাফ চৌধুরী বার বারই বলতে থাকেন, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি হয়েছে; চুরি-ডাকাতি বেড়েছে মাত্র। আবার খুন বেড়ে গেলে তার ব্যাখ্যাও হাজির করেন তিনি। তিনি প্রকাশ্যেই বলেন, 14 কোটি লোকের দেশে প্রতিদিন 10-12টি খুনের ঘটনা স্বাভাবিক। মার্কিন যুক্তরাস্ট্র্রসহ উন্নত বিশ্বে এর চেয়ে অনেক বেশি অপরাধ ঘটে। বাচাল এই আলতাফ চৌধুরী কাজেও তার চরিত্র প্রমাণ করেন। তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে নিজ দলের নেতাকর্মীদেরও মামলায় ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আবার সাধারণ মানুষের দোকানপাট ভেঙে পটুয়াখালী শহরে নিজ বাড়িতে প্রবেশের জন্য প্রশস্ত রাস্তাঘাটও তৈরি করেছেন। গ্রামের বাড়িতে সরকারি খরচে তৈরি করেছেন আলিশান ডাকবাংলো। এই আলতাফ চৌধুরী, যাকে পরবর্তী সময়ে স্বরাস্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হয়। দায়িত্ব্ব দেওয়া হয় বাণিজ্য মন্পণালয়ের। তবে তাতেও বিচলিত ছিলেন না তিনি। স্ব্বরাস্ট্র্রমন্ত্রীর পদ হারানোর পর গর্বভরে সংবাদ মাধ্যমকে বলেন, আমার পদোন্নতি হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর সাফল্যের কারণে এবার আমাকে বাণিজ্য মন্পণালয়ে দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। এখানেও আমি সফল হব। কিন্তু আবারো বেফাঁস ও সরস মন্তব্যে তিনি সফলতা খোঁজার চেস্টা করেন। চালের দাম বেড়ে গেলে তিনি বলেন, 'বৃস্টির কারণে দাম বেড়েছে, রোদ উঠলেই একদিনের মধ্যে চালের দাম কমে যাবে।' বৃস্টি কমে রোদ উঠলেও চালের দাম কমেনি। তবুও বহাল ছিলেন বাণিজ্যমন্পী। কিন্তু সামপ্রতিক সময়ে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাণিজ্যমন্ত্রীকেও তার আসন থেকে টেনে নামিয়েছে। সোমবার দুপুরেও তিনি কেটিএস গার্মেন্টসে অগি্নকান্ডের ঘটনায় নিহতদের 5 লাখ টাকা ক্ষতিপূরণের পরিবর্তে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে সংবাদ মাধ্যমের কাছে যুক্তি তুলে ধরেন। রাতে মন্ত্রিপরিষদের বৈঠকেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। জানতেন না, আর কয়েক মূহুর্ত পরেই তিনি হবেন দফতরবিহীন। থাকবে না কোনো সুনির্দিস্ট দায়িত্ব। হয়তো এবার তিনি বলবেন, যেখানেই সংকট সেখানেই আমাকে পাঠানো হবে। তাই সুনির্দিস্ট কোনো দফতর দেওয়া হয়নি"।
জনপ্রিয় মন্ত্রী আলতাফকে আমরা খুব মিস্ করবো...(ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×