
টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের বিচিত্র্্যতায় অদ্ভুত কোলাহল।
মারামারি লুটোপুটি নেইকো কারো হুশ।
খোকা যখন ধরতে গেল উড়ল ফুড়ুৎ ফুস।
একটা চড়ুই কেঁদে ফেরে সঙ্গীনি নিরুদ্দেশ
বিরহ যাতনায় নিরন্তর ডাকে কষ্টকর পরিবেশ।
বাসাটি তার ফাঁকা দেখে আরেক দম্পতি
বাধবে বাসা শুন্য ভিটায় উদ্যোগী সম্প্রতি।
প্রকৃতি কারও জন্য অপেক্ষা করে না
শূন্যতায় পূর্ণতা পায় এটাই নমুনা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




