somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ঙ্কর ড্রাকুলা:

২৭ শে এপ্রিল, ২০০৬ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্রাকুলার ছবি যতোটা না ভয়ের তার চেয়ে তার আচার-আচরণ আরও অনেক বেশী ভয়াবহ। ভোরের কাগজের আজকের প্রতিবেদনে বলা হয়, "জামাত কোনো ইসলামি দল নয়, জামাত হলো ইসলামের লেবাসধারী মানবতাবিরোধী এক ভয়ঙ্কর ড্রাকুলা। অন্য কোনো দল নয় জামাতই বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদের একমাত্র উৎস, জঙ্গিবাদীদের একমাত্র লালন-পালনকারী। জামাতের টার্গেট বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করা। জামাতকে যদি এই মুহূর্তে নিশ্চিহ্ন করা না যায় তাহলে বাংলাদেশে মানবতার মহাবিপর্যয় নেমে আসবে।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সদ্য কারামুক্ত আলেম মওলানা ফরীদউদ্দীন মাসউদ গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বাংলাদেশে জঙ্গিবাদ সম্পর্কে বলতে গিয়ে এসব কথা বলেছেন।

রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে 'আলামা ফরীদউদ্দীন মাসউদ ফাউন্ডেশন' আয়োজিত অনুষ্ঠানে জঙ্গি তৎপরতার নামে জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার ফরীদউদ্দীন মাসউদ আরো বলেন, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী কোনো আলেম ছিলেন না। মওদুদী ছিলেন ইসলামের লেবাসধারী মানবতাবিরোধী এক ধর্ম ব্যবসায়ী।

বাংলাদেশে জামাতের ক্রমবর্ধমান তৎপরতা সম্পর্কে তিনি বলেন, '71 সালে আমরা দেখেছি এই বিষধর জামাতের বীভৎস রূপ। স্বাধীনতার পর আনন্দে আমরা ভুলে গিয়েছিলাম বিষধর এই সাপের কথা। তাই আজ আমরা আবার সেই সাপের মুখোমুখি হয়েছি। তিনি বলেন, জামাত অল্পবয়সী দরিদ্র ছেলে ও গ্রামের সরলপ্রাণ মানুষকে রিক্রুট করে মগজ ধোলাইয়ের মাধ্যমে তাদের এমনভাবে তৈরি করে যখন তারা আর মানুষ থাকে না। তিনি আরো বলেন, জামাতের সংশ্রবে এলে মানুষ আর মানুষ থাকে না। কারণ জামাতিরা মানসিকভাবে বিকারগ্রস্ত অপশক্তি।
জঙ্গিবাদের জন্য জামাতকে দায়ী করে মওলানা মাসউদ বলেন, বাংলাদেশে জামাত ছাড়া এমন কোনো শক্তিশালী সংগঠন নেই যারা এতোবড়ো জঙ্গিবাদী কর্মকান্ড চালাতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে পদত্যাগ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাতকে অন্তভর্ূক্ত করা হয়েছিল বলেই আমি পদত্যাগ করেছিলাম। আওয়ামী ওলামা লীগের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা_ এমন এক প্রশ্নের জবাবে মাসউদ বলেন, এটা মূলত জামাতের অপপ্রচার। আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে আমি অবশ্যই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আমি মানবতার পক্ষের মানুষ বলে মনে করি। আর এটাই জামাতের গাত্রদাহের কারণ। জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মওলানা মাসউদ বলেন, বাংলাদেশ তথা বাঙালির অস্তিত্বকে যদি রক্ষা করতে চাই তাহলে জামাতকে চিরতরে নিশ্চিহ্ন করা ছাড়া কোনো পথ খোলা নেই"।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×