somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম সকাল:

২৮ শে এপ্রিল, ২০০৬ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের কর্মব্যস্ত সকাল সকল ভাবনাকে তাড়িয়ে দেয় মনের দোড় থেকে। জীবণের প্রয়োজনে সারাদিনমান ধরে ছোটাছুটি। কেবল ভাবনার ডানায় দিন কাটালে জীবণ গতি হারায়। তাই ভাবছি অন্যরকম সকালের ব্ল্লগবগানি করি আজ। ভাবতে ভালবাসি। প্রায় সর্বদাই ভাবনার মাঝে বাস করি। তাই ভাবনাকে পারি না ছুটি দিতে। তাই আমার ভাবনায় অন্যরকম একটা সকালের কথা উঁকি দেয়।

রাতের ক্লান্ত ঢাকা শহর সূর্যের আলোর সাথে সাথে জেগে উঠে খুব ব্যস্ত হয়ে পড়ে। রিকশা, বাস, গাড়ী আর পথচারি মানুষের কোলাহলে সকাল বেলা জীবণের আরেকটি দিন শুরু হয়। সবার মনে ভাবনা, কোনভাবে আজকের দিনটা যদি ভালোয় ভালোয় যায়। এরকম ভাবনার মধ্যে সময়-দু:সময়কে সঙ্গী করে শুরু হয় প্রাত্যাহিক পথচলা। সকালের এই যাএাপথে ঘর থেকে দু'পা ফেলার আগে মনে পড়ে জীবনানন্দ দাশের কবিতার ক'টি পং্িক্তমালা:

"জানি না কোথাও শুভ বন্দর রয়েছে কিনা;
কোথাও প্রাণের কল্যাণ-সূর্যালোক আছে?
কোথাও এ-অসময় সময়ের নদী পার হওয়া যায়?
পার হলে সাগর কি শান্তি আলো মুক্তির ভেতরে
যাত্রীকে আশ্বাস দেয়"...?

নাহ্, মুক্তির কোন আশা নেই। জীবণের ঘানি টেনে বেড়াতেই হবে। নিস্কৃতি নেই। তাই, টানতেই যখন হবে তখন আনন্দ ও প্রত্যাশার অনুভূতি নিয়েই টেনে যাওয়া উচিত। হতাশ ও বেদনাহত হয়ে কস্ট বাড়ানোর কোন কারণ নেই। আজকাল বিকলাঙ্গ ও রুগ্ন ভাবনাগুলো উল্লাস করে। শকুনের মতো হাঁকডাক দেয়। রক্তাত্ব হাতগুলো বিজয়ীর হাত বলে আস্ফালন করে। অন্যরা এরকম ভাবনায় যখন ক্রোধে-ঘৃণায় ধিক্কার দিয়ে উঠে, আমি বলে উঠি সকল ক্রোধ-ঘৃণা আলোকিত করুক সকল হূদয়কে, সকল চেতনাকে এই অপশক্তি ও অপচ্ছায়ার বিরুদ্ধে। রক্তাত্ব হাত কখনো পবিএ হতে পারে না। কখনো পরিএান পেতে পারে না। তাদের অপরাধবোধ নীরবে তাদের তাড়িয়ে বেড়ায় নারকীয় প্রান্তরে। তাই যারা মুক্তমনা তাদের জন্য সকালের রৌদ্রের স্বর্ণচ্ছটার মতো একঝাঁক প্রত্যাশা মঞ্চস্থ করতে চাই। আজকের সকালটা তাই অন্যরকম। ভাবনার জড়তা ও বন্ধনমুক্তির জন্য রবি ঠাকুরের কবিতার ক'টি লাইন আওড়াতে থাকি আজকের সকালে :

"জয় হোক, জয় হোক নব অরুণোদয়।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়
এসো অপরাজিত বাণী, অসত্য হানি_
অপহূত শঙ্কা, অপগত সংশয়
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃতু্যঞ্জয় আশা জড়ত্বনাশা_
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয়"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×