somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদী আরবে সুফীবাদের পুনরুত্থান:

০২ রা মে, ২০০৬ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছবিটি ওয়াশিংটন পোস্টের সৌজন্যে)
আজকের ওয়াশিংটন পোস্টের ধর্ম বিভাগে (2/5/06) ফয়েজ সালেহ আম্বাহ'র এই প্রতিবেদনটি চোখে পড়ে গেল। সৌদী আরবে সুফীবাদের পুনরুত্থান হচ্ছে। অন্তত: ওয়াহাবী শাসিত সৌদী মোল্ল্লাদের মধ্যে সহনশীলতার কিছুটা বিকাশ ঘটছে। বিশেষত: 2001 সালের সেপ্টেম্বর 11 তে সন্ত্রাসী হামলায় 19 জনের মধ্যে 15 জনই ছিল সৌদী আরবের। এর পর থেকে সৌদী আরবের সমাজ ও শাসন ব্যবস্থা নিয়ে দেশে-বিদেশে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। অতি রক্ষণশীল সৌদী শাসন ব্যবস্থায় সূফীবাদ নিষিদ্ধ ছিল। অধিকাংশ সূফী সাধনা হতো আড়ালে-আবডালে। সূফী শব্দ উচ্চারণ করাও বিপজ্জনক ছিল। এখন সেখানে পরিবর্তন এসেছে। শতাব্দী পুরনো মাওলীদ বা মিলাদের চচর্া হচ্ছে। সূফী সাধকরা তাদের শিষ্যদেরকে তা'লিম দিচ্ছেন অনেকটা খোলাখুলিভাবে।

ওয়াহাবীরা কঠোরভাবে সূফী সাধনাকে দমন করে। হেজায প্রদেশ যার অন্তর্গত হচ্ছে পবিএ মক্কা, মদীনা ও জেদ্দা শহরে ঐতিহাসিকভাবে সেখানে সূফীবাদের ব্যাপক চর্চা ছিল। 1920 সালে সৌদ পরিবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর পরই সূফী চর্চা নিষিদ্ধ করে দেয়। ধ্বংস করে দেয় মা ফাতেমা ও খাদীযা (রা:) কবরগুলো। নিষিদ্ধ করে মিলাদ শরীফ, যা এখানে বেশ জাঁকজমকভাবে হতো। এমনকি আশির দশকে সূফী সাধক আলওয়া মালকীকে অবিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু এই ধারা বদলে যায় 2001 সালে। সেপ্টেম্বর 11 তারিখের সন্ত্রাসীদের আক্রমণের পর সেখানে সৌদী শাসকবৃন্দ ইসলামের ধমর্ীয় চিন্তা ও অনুশীলনের বৈচিএ্যকে স্বীকার করতে বাধ্য হন। 2003 সারে ক্রাউন প্রিন্স আবদুল্ল্ল্লাহ যখন দেশের বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদদেরকে নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন তখন আলওয়া মালকীকে সেখানে নিমন্ত্রণ করা হলো। পরের বছর তিনি যখন মারা যান তখন ক্রাউন প্রিন্স আবদুল্ল্লাহ, প্রতিরক্ষা ও স্বরাস্ট্র মন্ত্রী তার জানাযাতে অংশগ্রহণ করেন।

সূফীদের সাথে ওয়াহাবীদের পার্থক্য আলোচনা করতে গিয়ে এই প্রতিবেদনে বলা হয়, "Wahhabis and Sufis view Islam from opposite directions. To Wahhabis, who emerged from the kingdom's stark, harsh desert, a believer's relationship can be only directly with God. To them, Sufis' celebrations of the prophet's life smack of idolatry, and supplications to him, his relatives and companions appear to replace or bypass the link with God. Sufis answer that the prophet celebrated his own birthday by fasting on Mondays, that he himself offered to intervene with God on behalf of Muslims and that he could often be found in the evenings at the grave sites of his wives and companions".

গতমাসে হযরত মুহাম্মদ (স:) এর জন্মদিন উপলক্ষে প্রায় এক হাযার লোকের সমাবেশ হয় এক ব্যক্তিগত বাসার বিশাল আঙ্গিণায়। সূফী সাধক আদনান এতে বক্তব্য দেন। প্রচুর সূফী বই, ভিডিও ও ডিভিডি বিক্রি হয়। পোস্টের এই প্রতিবেদনটি শেষ হয় এখানে অংশগ্রহণকারী একজনের বক্তব্য দিয়ে। যিনি বলেন, "ধমর্ীয় আচার-অনুষ্ঠান ও অনুশীলনে যে বৈচিএ্য আছে তাকে স্বীকার করেই এর মধ্যে বিভেদ না খুঁজে বরং যা আমাদের সবার মধ্যে অভিন্ন তা অনুসরণ করে ঐক্যবদ্ধ হওয়া উচিত। যেমনটা করেছেন আমাদের নবী (স:)"। ধমর্ীয় আচার-অনুষ্ঠানের প্রথাগত ধারা নিয়ে আমাদের দেশেও অনেক বিরোধ ও বিভ্রান্তি। এর থেকে নিস্কৃতি পাওয়ার জন্য সহনশীলতার চর্চার বড়ো প্রয়োজন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত মূল প্রতিবেদনটি পাবেন: http://tinyurl.com/qc4kc
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৬ রাত ১১:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×