somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান অভিমান বন্ধ হোক:

০৮ ই মে, ২০০৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল সর্বএ খুব মান-অভিমান দেখি। বেশ মজা লাগে। জাতি হিসেবে আমরা আবেগপ্রবণ। মান-অভিমানের অতিশয় অভিব্যক্তি সবসময়ই বাড়তি আপদ আর দরকষাকষির রসদ বলে মনে হয়। মনে হয় মান-অভিমান করলে সবাই সুরসুর করে সুপথে চলে আসবে। আমাদের সাথে থাকতে থাকতে পশ্চিমারাও দেশীয় মান-অভিমানের ধারাটা বেশ রপ্ত করে ফেলেছে। কথায় কথায় তারাও আজকাল মান-অভিমান যোগ করে কথা বলে। রেনেঁসা যদি তাদের যুক্তিবাদী ও মুক্তভাষী হতে শেখায়, তাহলে তারা এদেশে এসে মান-অভিমানের দীক্ষা নিয়ে আপাদমস্তক অভিমানী বাঙ্গালী হওয়ার চেস্টা করে।

আজকের পএিকা দেখতে গিয়ে চোখে পড়ল ইউরোপীয় ইউনিয়নের মান-অভিমানের কথা। সংবাদ সম্মেলন করে তারা তাদের মান-অভিমানের কথা বলছেন। অনেকে ভাবছেন এটা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। অন্যরা ভাবছেন, ধরি মাছ না ছুঁই পানি স্টাইলে একটু হালকা চাপ প্রয়োগের চেস্টা। রাজনীতির ধারা বড়ই জটিল, রহস্যময় ও অনিশ্চিত। তাই পরিমিত ভাষায় বলতে গিয়ে রাস্ট্রদূতরা সমস্বরে কোরাস করে বলেন, "বাংলাদেশের স্বার্থেই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত। তারা বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক নির্ধারণকারী বিষয়। তারা সরকারি এবং বিরোধী দলের মধ্যেকার সংঘাত পরিহার করতে সংলাপের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন এবং উভয় পক্ষকেই 'ছাড় দেয়ার মধ্য দিয়ে' সমঝোতায় পেঁৗছার আহ্বান জানান। রাষ্ট্রদূতগণ দুনর্ীতিকে বাংলাদেশের জন্য 'ক্ষতিকর এবং নীরব সর্বগ্রাসী ও ঘাতক ব্যাকটেরিয়া' হিসেবে আখ্যায়িত করেন এবং ক্যান্সারের মতো এই দুষ্ট ব্যাধির হাত থেকে রক্ষা না পেলে বাংলাদেশ বিদেশী সাহায্য, বিনিয়োগ থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হবে বলে অভিমত ব্যক্ত করেন" (দৈনিক ইওেফাক, 9 মে, 2006)। তাদের কথাগুলোতে অনেক অভিমান লুকিয়ে আছে।

পৃথিবীর অন্যতম প্রধান জনবহুল দেশে স্থিতির প্রয়োজন কৌশলগত কারণেই। এখানে যে পরিমাণ অর্থনৈতিক সুযোগ ও সম্ভাবনা লুকিয়ে আছে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে কূপমন্ডুকদের নিবর্ুদ্ধিতার কারণে। তাই অভিমানী সুরের বাক্যবিনিময়েও যদি নির্বোধরা একটু বুঝত। এই নির্বুদ্ধিতার খেসারত দেয় সাধারণ মানুষ। তবে আবেগপ্রবণ রাজনৈতিক মানুষদের কাছে যুক্তির কোন মূল্য নেই। যুক্তির চেয়ে কৌশলী দক্ষতার মূল্য অনেক বেশী। তাই, বারবার নতুন কৌশল-অপকৌশল আঁটতে গিয়ে ছালা-মালা দুটোই হারায়। অতীতে হয়েছে। আগামী দিনগুলোতেও হবে। এটাই যেন আমাদের চূড়ান্ত নিয়তি-পরিণতি। এই ঘূর্ণয়ামান চক্র থেকে স্থায়ী অবমুক্তির কোন সম্ভাবনা যেন নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৬ দুপুর ১২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×