somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স ছয় মাস:

১১ ই মে, ২০০৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স বাড়ার সাথে সাথে সুখ-দু:খ, হাসি-কান্না, সাফল্য-সম্ভাবনা, গালাগাল-তোষামোদ, রং-ঢং, মান-অভিমান বাড়তে থাকে। না, নিজের কথা বলছি না। বলছি বাংলা ব্ল্লগ সামহোয়্যার ইন-এর কথা। বয়স হবে ছয় মাস আগামী সপ্তাহে। মনে হয়, কতোদিন থেকে উপভোগ করছি ব্ল্লগের আঙ্গিনা। রোদ ঝলমলে সকালের ঠান্ডা বাতাস আর সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে ঝড়-ঝঞ্জা। সবকিছু মিলিয়ে এখানে পাওয়া যায় টক্-ঝাল-মিস্টির স্বাদ। সবচেয়ে ভাল লাগে উপচে পড়া অনুভূতির সম্ভার। আবেগের উচ্ছ্বাস। অদম্য শক্তির প্রকাশ। তারুণ্যের উল্ল্লাস। এলোমেলো ভাবনা থরে থরে সাজানোর চেস্টা। সত্যি, ভাবনার অসম্ভব বিস্ফোরণ ঘটছে এখানে।

যদিও এখানে বৈচিএ্য খুবই সামান্য। সমস্যা অনেক। লেখায় হাইপারলিংক দেয়া যায় না। টাইনী ইউআরএল দিয়ে অনেককে নিজের পছন্দের গন্তব্যে নেয়ার চেস্টা চলে। তারপরেও নাই মামার চেয়ে কানা মামা ভাল। এখানে নেপথ্যে যারা কাজ করছেন বিরামহীনভাবে তাদের নিত্যকার চেস্টা-সাধ্য-সাধনার কৃতিত্ব অনেক অনেক বেশী। এখানে চাই অনেক লেখা। এখানে প্রায় 16 লাখ টোকার সাথে সাথে মাএ নয় হাজার লেখা মোটেও সন্তোষজনক নয়। লেখুক সবাই। শুদ্ধ-অশুদ্ধ যাই লিখুক, কী-বোর্ডে ছন্দবদ্ধ হাত ফুটিয়ে তুলুক ভাবনাগুলোকে কথামালায়। আমরা সবাই শিখছি। একটু একটু করে হাঁটতে শিখছি। অনভ্যাসের হাতে অভ্যাস আর ভালো লাগার ছোঁয়া লাগছে। দোলা দিচ্ছে আমাদের ভাবনাকে।

রাস্তার আড্ডা, চায়ের দোকানের আড্ডা, বেলকনীর আড্ডা- সব আড্ডা এসে জড়ো হোক ব্ল্ল্লগের পাতায়। লুকিয়ে থাকা ভাবনাগুলো প্রকাশের উল্লাসে উৎসব করুক। ফরমায়েসী লেখার দিন ক্রমেই শেষ হয়ে আসছে। ভাবনার প্রকাশে চাই সবার অবারিত সুযোগ। গ্রামে-গঞ্জে-শহরের আনাচে-কানাচে সবার ভালো লাগা খারাপ লাগা আমাদের মনকে দোলা দিক। ভাবনার বিপ্ল্লব আসুক কথামালার সারিতে। তাই ভাল লাগে যখন আমরা সবাই প্রযুক্তির হাত ধরে একএিত হই। অতিক্রম করি অবস্থানগত আর সময়গত ব্যবধান। আমাদের একএিত পদযাএায় আসুক সুর, আসুক উচ্ছাস, হোক তার উজ্জল প্রকাশ সকল দিগন্তে।

"তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সবখানে"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×