somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের কড়চা: ফোন বিভ্রাট

১৮ ই মে, ২০০৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে স্বাগত শুক্রবারের ছুটির দিনের কড়চায়। আজকের বিষয় ফোনে আলাপন নিয়ে কিছু কথা। ফোনে কথা বলার সময় খুব সতর্ক থাকা উচিত, আর ফোনের ওপাশে যদি কোন মেয়ে থাকে তাহলে সতর্ক হওয়া উচিত আরও বেশী। তাই ফোনে কথা বলতে গিয়ে কেমন বিভ্রাট হতে পারে তা নিয়ে আজকের কড়চা।

মাস্টার্সে পড়ছি। বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের একান্ত সহচর আমি। অনেক গবেষণার কাজ একসাথে করেছি। খুবই স্নেহ করতেন স্যার। সাধারণত: ডিপার্টমেন্টের সবাই তাকে খুব ভয় পায়। কিন্তু যাই হোক আমার সাথে স্যারের ভালই সম্পর্ক। মাস্টার্স করছি। স্যারের মেয়ে তখন বোধ হয় বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। বেশ উচ্ছ্বল। বাসায় গেলে টুকটাক কথা হয়। একদিন কোন এক কাজে স্যারকে ফোন করেছি। স্যারের মেয়ে ফোন ধরল। জিগ্যেস করলাম: "স্যার আছেন"? উওর আসল, "না, বাবা তো বাসায় নেই"। আমি বললাম, "স্যার আসলে বলো যে আমি ফোন করেছিলাম"। মেয়ে বলল, "আপনার ফোন নাম্বার"? উওর দিলাম, "স্যারের কাছে আছে"। মেয়ে হঠাৎ করে ক্ষেপে গিয়ে বলল, "কেন আমাকে আপনার ফোন নাম্বার দিলে কোন অসুবিধে আছে? আমি বললাম, "না, অসুবিধা কি? এই যে আমি দিচ্ছি.."। আরও চড়া গলায় বলল, "না, আপনার ফোন নাম্বারের কোন দরকার নেই, বাবা আসলে বলব"। বলেই ঠাস্ করে ফোন রেখে দিল। আমি কিছুক্ষণ বোকার মতো বসে থেকে চা খেতে নীচে নামলাম...।

পরে ঘটনাটা আরেকটু মজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারের সময়। সামনে পরীক্ষা। খুব কাছের এক বন্ধু আমার রুমে। দু'জনে বসে পড়াগুলো একটু ঝালাই করছি। সকালে নাস্তা করে চা খেয়ে মোটে পড়তে বসেছি। এমন সময় এক দোস্তের ফোন। আড্ডার জন্য ফোন করেছে। বললাম, "এখন পড়ছি, আড্ডা হবে না। 1 ঘন্টা পরে ফোন কর্"। দোস্ত আমার ভাল মওকা পেয়ে গেল। প্রতি 5 মিনিট পর ফোন করা শুরু করল বিরক্ত করার জন্য। তিনবারের বার বেশ ওয়ার্নিং দিলাম। বললাম, "আবার বদার করলে খবর আছে"। ঠিকই দু'মিনিট পরে আবার ফোন করল। আমরা দুই বন্ধু ফোনটার দিকে তাকিয়ে চোখ চাওয়াচাওয়ি করে দম নিয়ে ফোনটা তুলে শুরু করলাম, অকথ্য ভাষায় গালাগালি। প্রায় তিন মিনিট ধরে চলল গালি ও খিস্তি বর্ষণ। কিন্তু ফোনের ওপার থেকে কোন জবাব না আসায় একটু আশ্চর্য হলাম। তিন মিনিট পর যখন থেমেছি ওপাশ থেকে বলল, "থেমেছে খিস্তি মারা, কার উপর এমন ক্ষেপেছো"? কোন উওর দেয়ার আগে ফোনটা আমি বন্ধুর হাতে দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। কারণ, ফোনটা ছিল ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×