somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্ল্লগে বিয়ের আয়োজন:

২৩ শে মে, ২০০৬ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ ক'দিন পরে এসে দেখি একি অস্থির হালচাল!!! এই অস্থির হালচালের মধ্যে একটু শান্তির ছোঁয়া দিয়ে, উৎসবের ডালি সাজিয়ে আর আতশবাজি ফুটিয়ে ব্ল্লগে একটি শাদী মোবারকের আয়োজন করলে কেমন হয়? মনে মনে, দুলহা-দুলহীন জুটি ঠিক করে রেখেছি। তাদের এজাজত পেলেই আয়োজন করা যেতে পারে। এরাই হবে এই ব্ল্ল্লগে শান্তির কপোত-কপোতী। খামোশ করতে পারবে বেলায়েক ব্ল্ল্লগারুদের। তাই দিলের খায়েশটা আপনাদের ভাবনার জন্য খাস ইয়াকীনে পেশ করতে চাই।

দেশে আজ শান্তি ও ইনসাফীর বন্যা বইছে। গোলাপী শাড়ির হালকা মিঠে রংয়ের আঁচলের ছায়ায় রাজাকার জামাতীরা শান্তির সিপাহী হিসেবে বাংলাদেশকে পাক-সাফ করে পুরোপুরি ইনসাফী কায়েম করেছে, পরাজিত করেছে বাতিলকে। ইনসাফের বাণী দিলে আর জবানে নিয়ে মাশরিকী আর মাগরিবীতে ছড়িয়ে পড়েছে তাদের ছাওয়াল-পাওয়ালরা। বিডি ফুডসের মাধ্যমে বিলেতী ফিরিঙ্গীদেরকে হিরোইন আর আফিম খাইয়ে মোহগ্রস্ত করে রেখেছে। সমস্যা হয়েছে শুধু এই বাংলা ব্ল্ল্লগে। মঞ্জিলে পৌঁছা যাচ্ছে না। মোহগ্রস্ত করা যাচ্ছে না। তাদের দলীয় তেজারত বারবার থমকে যাচ্ছে। কোনমতেই অন্ধ ভক্তের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। কিছু বোকাসোকা মানুষ ইতিহাস থেকে টেনে গোপন ছবিগুলো প্রকাশ করে আর পুরনো কাসুন্দি নেড়ে গোমরাহ করে দিচ্ছে নতুন প্রজন্মকে। তাই, তাদের দ্বীনি ঝান্ডাকে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে যুগোপযোগী করার চেস্টা চলছে। সেই ধারায় কিছু লাস্যময়ী ও হাস্যময়ী কন্যারা অবাধ ব্ল্লগবগানি দিয়ে আকৃষ্ট করে ধরে রাখতে চায় কিছু সংখ্যক হট মেজাজী তারুণ্যকে।

কিন্তু তার পরও শান্তি নেই। তাই, শান্তির একটি স্থায়ী বুনিয়াদ তৈরী করা খুব দরকার। যারা এখানে একটু ধর্মভক্ত ও শান্তিবাদী এরকম দু'জনকে যদি জুটিবদ্ধ করা যায় তাহলে অন্তত: ব্লগের জিন্দেগীতে একটু শান্তি ও কামিয়াবী আসতে পারে। দীক্ষককে মেয়ের মামা হিসেবে মানাবে ভাল। একই সাথে তার দেশী ভাই বদরুলকে ঘটক হিসেবেও চমৎকার লাগবে। অন্তত: তিনি খালেস মনে ধান্ধা ছাড়া এই ব্ল্লগের দুলহা-দুলহীনকে শাদীর পিঁড়িতে বসাতে পারবেন। আর যারা রান্না করতে পারেন এবং প্রায়ই ব্ল্লগে রান্নার মেজবানী করেন তারাও মেহেরবানী করে খানাপিনার আঞ্জাম করে ইহসান করতে পারেন। কারণ, আমরা শান্তি চাই, কামিয়াবী চাই। আত্মীয়তার বন্ধন রক্তের ঋণের চেয়েও অনেক শক্তিশালী। রক্তের সাথে বেঈমানী করলেও তা মাফ করে দিতে কারও কোন তকলিফ হবে না...কারণ এরা সব বোনের/দুলহীনের ভাই-বেরাদর... (ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১৪টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×