somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বোচ্চ নম্বরের ফাঁদটা এড়ানো দরকার

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানহীন উচ্চ শিক্ষায় শিক্ষিত যুবকের সামনে দুইটি সম্ভাবনা থাকে
হয় সে উত্তম বেকার হবে নয়তো সে উত্তম কেরানী হবে। জিডিপিতে তেমন কোন অবদান রাখতে পারবে না।
আমাদের বিশ্ববিদ্যালয় গুলো কিছু টেকনিক্যাল সাবজেক্ট ছাড়া তেলাপোকার মত অধিক পরিমান মানহীন উচ্চ শিক্ষিত বেকার প্রসব করে যাচ্ছে।নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান বড্ড কিঞ্চিত।

আমাদের স্কুলগুলোর শিক্ষাদান পদ্ধতির আশু সংস্কার প্রয়োজন। এগুলো কখন যে জ্ঞানের আলো বিতরন কেন্দ্র থেকে মামুলী পরীক্ষা কেন্দ্রে রুপান্তরিত হয়েছে বুঝতেই পারিনি আমরা। স্কুলগুলো চৌর্যবৃত্তি গ্রহন করেছে। আমাদের সন্তানদের শিশুকাল, বাল্যকাল, কৈশোর, তারুন্যের আনন্দগুলো, পড়ন্ত বিকালগুলো, আগুনঝরা সন্ধ্যা গুলো, তারা ভরা রাত গুলো সব চুরি করছে পরিক্ষায় বেশী নম্বরের প্রলোভনের বিনিময়ে বেশী বেশী পড়া চাপিয়ে দিয়ে।

ক্লাসের পড়া বুঝতে কোচিং করতে হচ্ছে, কোচিংয়ের পড়া বুঝতে প্রাইভেট টিউটরের দ্বারস্ত হতে হচ্ছে। ফলাফল ঘুম ভাঙ্গা সকাল থেকে রাত্রি দ্বিপ্রহর শেষ।

বিকেল হারা, সন্ধ্যা হারা, তারা ভরা রাত্রি হারা এক একটা শিশু। তাতে জ্ঞানের চর্চার চেয়ে পরীক্ষার প্রস্তুতিই মুল উদ্দ্যেশ্য হিসাবে আবিভুত হচ্ছে। অধিকাংশ অভিভাবক তার সন্তানকে সর্বোচ্চ নম্বরধারী দেখতে চাচ্ছে নিজে পাইনি বলে। সর্বোচ্চ নম্বরের চাহিদা সর্বোচ্চ নম্বরের একটা বাজার তৈরী করছে। যোগান নিশ্চিত করতে বেশ কিছু শিক্ষক নীতি নৈতিকতার উদ্ধে উঠে গেছেন।

ভয়ের বিজ্ঞাপন(আপনার ছেলের ভবিষ্যৎ শেষ) চাহিদাকে কেবল উর্দ্ধমুখীই করছে সাথে সাথে মার্কেটটা সর্বগ্রাসী হয়ে উঠছে ।

সর্বোচ্চ নম্বরের আকাংখার চক্রটা ভাঙ্গা দরকার একটি ইনোভেটিভ প্রজম্মের জন্য। কারন এ চক্রটা ইনোভেটিভ প্রজম্মের অন্তরায়। কেননা এ চক্রটা ভাবতে শেখায় না, উপভোগ করতে শেখায় না শুধু অনুসরণ আর অনুকরণ করতে শেখায়, মুখস্ত করতে শেখায় বা বাধ্য করে।

এই ছেলে মেয়েগুলোই শিক্ষাজীবনের শেষ ধাপে মানহীন উচ্চ শিক্ষা গ্রহন করতে বাধ্য হয়ে নিজে বেকার বা কেরানী হতে বাধ্য হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×