প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ
সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল হৃদয়।
নিশ্চয় সে জ্ঞানের অনুরাগী
সহজ করে দিবে জটিলতা।
তার হাত ধরে চললে বহুদূর পথ
সুখে যাবে কেটে নিমিষে।
সে সুবাসিত করবে আমার অন্তর
মুছে দিবে যত ক্লান্তি, বিষাদ।
তার ছোঁয়ায় হবে চরিত্র উত্তম
ভালো লাগবে এখানে সেখানে।
একনজর দেখেছি তার দু’চোখ
খেয়ালে সে দৃশ্যপট, যায় না ভুলা।
সে পাশে থাকলে নিশ্চয় কল্যাণ
প্রশংসা আল্লাহর, চাই সম্মান।
কী যে উদগ্রীব তোমার জন্য
কঠিন ধৈর্যে দিন পার করি নিত্য।
কখনো মনে হয় ডুবে যাই জলে
সরে আসি ভায়াবহ প্রতিচ্ছবি দেখে!
উত্তরা, ঢাকা।
১৪.০৭২০২৬
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




