somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিপোক্রেটদের ওয়েব সিরিজ বন্ধের কোরাস বন্ধ হোক

২৫ শে জুন, ২০২০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ ঘন্টা ৪৫ মিনিটের একটা সিনেমা ১১ মিনিট দেখার পর আর দেখা গেল না, সিনেমা পরিবর্তন করতে হল কেননা বাকী সিনেমায় আর কি থাকতে পারে তা বোঝার জন্য ঐ ১১ মিনিটই যথেষ্ট ছিল।

একই ছাদের তলে দুইটি খাবারের দোকান, একটা দোকানে স্বপরিবারের জন্য মাগনা খাবার বিতরন করা হয় আরেকটা দোকানে আগে টাকা দিলে শুধুমাত্র যে টাকা দেয় তার জন্যই খাবার সরবরাহ করা হয়।

মানুষ তবুও যদি আগে টাকা নেওয়া দোকানে যায় তাহলে বুঝতে হবে খাবারের দোকান দুইটির কন্টেনের মারাত্নক ভেরিয়েশন আছে। গ্রাহক ধরে রাখতে মাগনা দোকানের মৌলিক পরিবর্তন দরকার।

ওয়েব সিরিজ মানুষ টাকা দিয়ে দেখে এর আকর্ষনীয় জীবন ঘনিষ্ট গল্প, মনোমুগ্ধকর চিত্রায়ন, আর প্রান ছোঁয়া অভিনয়ের গুনে। অশ্লিলতার ধোঁয়া তুলে আদালতের ঘাড়ে বন্দুক রেখে একে নিশ্চিহৃ করা যাবে না কখনও। কারন বর্তমান এ প্রযুক্তির যুগে আইন করে, আদালতে নির্দেশ নিয়ে ইন্টারনেট ভিত্তিক কন্টেন দেখা থেকে মানুষকে কোন ক্রমেই আটকানো যায় না। অসম্ভব একটা ব্যাপার।

অশ্লিল দৃশ্য, সংলাপের অভিযোগের ক্ষেত্রে বলব নির্মাতা যদি ভাসমান পতিতাকে নিয়ে কোন ওয়েব সিরিজ বানান তবে তার মুখে কি বইয়ের প্রাঞ্জল বুলি বসবে নাকি প্রকৃতই সে যেমন খিস্তি খেউড় আওড়ায় সে ভাষাটা আসবে।? নির্মাতা যদি প্রেমিক প্রেমিকার রুম ডেটিংয়ের দৃশ্য চিত্রায়ন করে তবে তারা কি জুব্বা আর বোরকা হিজাব পড়ে শট দিবে? দুই বন্ধু যদি কোন নারীকে নিয়ে গল্প করে তাহলে কি শরৎ চন্দ্রের উপন্যাসের বুলি আওড়াবে নাকি ঐ নারীকে মাল হিসাবে সম্বোধন করবে?

তারা প্রশ্ন করে থাকে কেন এমন বিষয় নিয়েই কেন ওয়েব সিরিজ বানাতে হবে? আমার উত্তর হল সমাজে যা কিছু ঘটে সব নিয়েই নির্মাতা ওয়েব সিরিজ বানাতে পারেন। কারন পাঠ্য বইয়ে পড়ে এসেছি নাটক সমাজের দর্পন।

আর যদি এমনটা না ঘটে তাহলে তো এটা দর্শকের সাথে নির্জলা প্রতারনা ভিন্ন অন্য কিছু না। আপত্তিকর বলে মনে হয়, পরিবারের সবাইকে নিয়ে এক সাথে দেখা যায় না বলে একটা অভিযোগ পাওয়া যায়। ফালতু একটা অভিযোগ, এ অভিযোগ যিনি করেন তিনি সব কাজ পরিবারের সকলকে নিয়ে এক সাথে করেন না। তিনি জোচ্চোর, হিপোক্রেট।

আদালতের রায়ে আজ বিং থেকে বুমেরাং, সদর ঘাটের টাইগার সরানো যাবে কাল যদি অন্য একটা পেজে এটা আপলোড হয় তাহলে কি দেখা ঠেকানো যাবে? যাবে না। যেখানে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি স্বজ্ঞানে নিজের পকেটের টাকা খরচ করে নিজ সিদ্ধান্তে বিনোদনের জন্য কিছু দেখতে চাই সেটা আটকানোর জন্য আদালতের ঘাড়ে বন্দুক রাখা অগনতান্তিক ও সংবিধানের লঙ্ঘন বলে মনে করি।

ওয়েব সিরিজ বন্ধ করা কোন সমাধান না বরং তথাকথিত মেইন স্ট্রিম সংস্কৃত ব্যক্তিত্বদের উচিত নিজেদের কাজের মান বাড়ানো, ভাঁড়ামী করে মানুষ হাঁসানোর ব্যর্থ চেস্টা বাদ দেওয়া। আর প্রবীন নাট্য ব্যাক্তিত্বদের উচিত ক্যামেরার সামনে যাত্রার অভিনয় বাদ দেওয়া। আমরা দেখতে দেখতে ক্লান্ত।

সরকারের উচিত ওয়েব সিরিজের টাকায় ভাগ বসানো, কর আরোপ করে এমন একা একা দেখা ওয়েব সিরিজ বানানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করা।

অন্যথায় কি হবে? কি আর হবে সিনেমা হল গুলো কমতে কমতে আজ একশতে নেমেছে অথচ দেশের বহু মানুষ টাকা খরচ করেই সিনেমা দেখেই বিনোদিত হয়। কিন্তু আফসোস তা দেশের সিনেমা না। এ আমলে যা বানাবো তাই দেখতে হবে বলে গোঁ ধরলে ইতিহাস হয়ে যেতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ রাত ১২:৩৬
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×