গাংচিলের মুখে মুক্ত আকাশের গান মানায়,
ভালোবাসার অণুকাব্য না..................।।
আলো তার গতিপথ পরিবর্তন করে আঁধার মুছে ফেলে,
রাতের ইতি টানে,
অবশেষে নিজেকে সমর্পণ করে কালোর কাছে,
চাঁদের কাছে না..............................।।
আজ গাংচিল আকাশের গান নিয়ে বেজায় অখুশি,
বাঁধ ভাঙ্গা গান আর না...আর না...
চাই আমি প্রেম কাব্য......চাই আমি বাতাস...চাই আমি...চাই...
আলো নিজেকে সমর্পণ করতে চাই চাঁদের কাছে,
নিকষ অমানিশাতে তাই গোধূলি ছড়ায় জ্যোৎস্না...।।
আমি ভেজাতে চাই আমার সবটুকু ওই কালো জোৎস্নাতে...।।
আমার পা জোড়া শিকল ভেঙ্গে পালাচ্ছে সাগর জলে,
আমি একটুকরো ভুল করবো আজ আবার...আবার...এবং আবার...
ভুল করব...ভুল করব মনে মনে...
তোমায় আজ আবার সব বাঁধা ভেঙ্গে ছুঁয়ে দেবো...
ছুঁয়ে দেবো মনে মনে.................................।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


