একঝাক বিস্ময়ে ইকারুশ ডানা মেলে স্বাধীন স্বপ্ন বুনেছিল
নিঃস্ব হওয়ার ভয়ে রাত করে উড়েছিলাম বাতাসে
অজস্র দক্ষিণা সুখ বাঁধাপ্রাপ্ত মুহূর্ত গুলিকে দূড়ে তাড়িয়ে দেবে বলেছিল
উচ্ছ্বাস স্লোগানের মত প্রেরণা জাগাতে ব্যাস্ত তখন।।
চাঁদ ভুল করে ওদিন সূর্য থেকে আলোর পরিবর্তে নিয়েছিল একরাশ তপ্ত আভা
এক একটা সোনালী বর্ণ একটু একটু করে পোড়াতে যথেষ্ট
ওদিন চাঁদের স্নিগ্ধতায় আমার চোখ ধাঁদিয়ে যেতে প্রস্তুত হয়েছিল
অপ্রস্তুত ইকারুশ এক মুহূর্তেও পূর্বজন্ম ভুলের কথা চিন্তা করল না
উড়াল দিল সহস্র আলোকবর্ষ দূরের কোন নক্ষত্রের কায়ার সন্ধানে
অযথা স্বপ্ন চালনার পর ধীরে ধীরে হারাতে শুরু করল ডানার অংশবিশেষ
একটু একটু করে শেষ হল সবটুকু
নিঃস্ব তার মনে একবারো কড়া নাড়লনা, গতজন্মের ভুল
মৃত্যুর পর অনুভূতি বিলুপ্ত হল, মনে পরে না আর কোন কিছু।।
চলে গেছে সব বিস্মৃতির অতলে...
নেই মানে আবেগ, নেই মানে অপমান, নেই মানে সব ভুলে যাওয়া
অবশেষে নেই মানে অনেক অনেক এবং অনেক বেশি ভালো থাকা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


