বৃহস্পতিবার বেলা ৩টার দিকে হোটেলের সামনের ফুটপাতে বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেয়া হয়।
গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বোমা নিস্ক্রিয়করণ বিভাগ) সানোয়ার হোসেন জানান, “ধারণা করা হচ্ছে এটা সক্রিয়।”
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নিশ্চিত গ্রেনেড। তবে অনেক পুরনো মডেলের।”
এটাকে ফুটপাত থেকে সরিয়ে নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “এটাকে এখানেই নিস্ক্রিয় করার চেষ্টা চলছে।”
মানবাতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃতুদণ্ড দেওয়ার পর নগরীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
মতিঝিলে জামায়াত-শিবিরকর্মীদের জড়ো হওয়ার খবরে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



