এতি মধ্যেই ETV তে ডঃ মোঃ সাব্বির মোস্তফা খান,(বিভাগীয় প্রধান,পানি প্রকৌশল) এর আমাদের আন্দোলন সম্পর্কিত একটি নিউজ হয়ত সবাই দেখেছে । সেখানে তিনি যা বললেন “ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রা নাকি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছেন’ ইতিমধ্যেই বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার থেকে সুপারভাইসার এ পরিনত করা হয়েছে এটাই কি অন্য দেশের থেকে ভালো অবস্থান !!!!!! আরেক ভাবে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের টেকনিশিয়ান এ অবহিত করা হয়েছে । এক জন এত শিক্ষিত বুয়েট এর বিভাগীয় প্রধান যদি এরকম ধরনের যুক্তিহীন কথা বলেন তাহলে কি মানায় !!!!!কি আজব ব্যাপার । তিনি আরও বলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি ৬ মাসের কোর্স । যদি এটি ছয় মাসেরই কোর্স হয় তাহলে বিষয় টা এমন দাড়ায় যে , বাকি ৩ বছর ৬ মাস আমাদেরকে আমোদ প্রমোদ শেখানো হয় তাতে স্পন্সারশিপ দেয় বোকা সরকার এবং পরিচালনা করে বোর্ড । স্যার (ডঃ মোঃ সাব্বির মোস্তফা খান) মনে তার বিভাগের সাথে অভিযোজন করতে গিয়ে এমন সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যে তিনি শুধুমাত্র পানি আর পানি দেখছেন এবং স্থলের কোন খবরা খবর মাথায় নেই তার । কি আশ্চর্য!!!!!এরকম হুসবিহিন এক জন মানুষ বুয়েট এর শিক্ষক হন কেমন করে । তার কথার না আছে কোন যুক্তি , না আছে সত্যতার ভিত্তি , না আছে উপযুক্ত প্রমান । তার কোন অধিকার নেই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসব উল্টা পাল্টা মন্তব্য করার । তার যদি এতই বলার ইচ্ছা থাকে তাকে আমরা আমন্ত্রন জানাই একদিন এসে আমাদের ঢাকা পলিটেকনিক এ এসে দেখার এবং তারপর মন্তব্য করার । তিনি বুয়েট এর বিভাগীয় প্রধান হয়েছেন তার মানে এই না দেশের বিভাগীয় প্রধান আর তিনি সবি জানেন , আর তিনি যা বলেবেন তাই হবে ?????????? IEB এর সভাপতি ইনি আবার আরেক পাগল যিনি বলেছেন আমরা নাকি ৪ টা পরীক্ষা দিয়েই ইঞ্জিনিয়ার কোর্স শেষ করি,যেখানে আমাদের পরীক্ষা দিতে হয় ৮ টা + ক্লাস টেস্ট , কুইজ টেস্ট বাকী । যেখানে তিনি আমাদের পরীক্ষা সম্পর্কে কিছু জানেন না সেখানে তিনি কেমনে মূর্খের মত এমন মন্তব্য করেন তা আমাদের সবারি বুঝার বাইরে । সবাইকে জানিয়ে দিন এই দুই মহান গাধাদের কথা ।
আলোচিত ব্লগ
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!
একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।