
সাবেক জার্মান চ্যান্সেলর ও একনায়ক এডলফ হিটলারের পূর্বপুরুষ ছিলেন ইহুদি এবং উত্তর আফ্রিকার বাসিন্দা। নতুন এক ডিএনএ পরীক্ষায় এ ইঙ্গিত পাওয়া গেছে।
লন্ডনের ডেইলি এক্সপ্রেস-এ গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই নাৎসি-নেতার দুজন নিকট আত্মীয়ের ডিএনএ পরীক্ষা করা হয়। তাঁরা দুজনই ইহুদি সম্প্রদায়ের এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তাঁদের ডিএনএ পরীক্ষার পরপরই প্রমাণিত হয়, হিটলার নিজেও ছিলেন ইহুদি এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত।
বিশ্লেষকেরা মনে করছেন, বিষয়টি হিটলার নিজেও জানতেন। এ জন্য তিনি হীনম্মন্যতায় ভুগতেন। কারণ, তখন জার্মানিরা নিজেদের পরিশুদ্ধ রক্তের অধিকারী মনে করত এবং ইউরোপের অন্য সম্প্রদায়ের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে ধারণা করত। এ জন্যই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মূল করতে চেয়েছিলেন নিজ সম্প্রদায়ের লাখ লাখ ইহুদিকে।
জেন পল মাল্ডার্স নামের একজন সাংবাদিক হিটলারের ডিএনএ পরীক্ষার বিষয়টি নিয়ে মাঠে নামেন। আলেকজান্ডার স্টুয়ার্ট হিউনস্টন নামে হিটলারের ভাইপোর এক ছেলে থাকেন নিউইয়র্কে। পল একদিন আলেকজান্ডার হোটেলে খাবার খেয়ে রুমাল দিয়ে হাত-মুখ মুছে সেটি ফেলে দেন ময়লার ঝুড়িতে। পল সন্তর্পণে সেটি তুলে আনেন ঝুড়ি থেকে। এর পর রুমালটি পাঠিয়ে দেন ডিএনএ পরীক্ষার জন্য। এ ছাড়া অস্ট্রিয়াতে বসবাসকারী হিটলারের এক খালাতো ভাইয়ের ডিএনএও সংগ্রহ করেন ওই সাংবাদিক।
এ দুজনের ডিএনএ পরীক্ষার পর বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো ওই ফলাফল। এতে প্রমাণিত হয়, হিটলারের পূর্বপুরুষেরা উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, লিবিয়া বা তিউনিসিয়ার কোনো ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তাঁরা সেখান থেকে পরবর্তীকালে হিটলারের পৈতৃক নিবাস অস্ট্রিয়াতে এসে বসতি গড়েন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



