somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অদৃশ্য পথিক ০০৭
স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

আজ বৈশাখ (হিমু সিরিজ)

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখটা ঘুমিয়ে কাটালাম৷ অন্য দিনের
চেয়ে এই দিনটাতে ভাল ঘুম হলো৷ মেসে দুপুরের
খাবার শেষ৷ এখন সময় বিকাল
৪টা বেজে ১২মিনিট৷ খিদেই পেট চো চো করছে৷
অবশ্য দোষটা আমার৷ মেস ম্যানেজারকে আমিই
মিল অফ করতে বলেছিলাম৷ ইচ্ছা ছিল রাত ১১টায়
উঠবো৷ কিন্তু মশারা যে আকার প্রকারে কানের
কাছে এই দিনটার গুনগান শুরু করছে তাতে আর ঘুম
হলো না৷ পেটে কিছু যোগান দিতেই
বেরিয়ে পড়লাম৷ উদ্দেশ্য খালার বাসা.....
বাদল আমাকে দেখে 'হিমু ভাই, হিমু ভাই'
করতে করতে এগিয়ে আসল৷ সবাই ব্যাস্ত৷ খালার
হাব-ভাবে বুঝলাম সবাই কোথাও বের হচ্ছে৷
একজন আমার দিকে কেমন রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে৷
বাদলের ফুফাতো বোন৷ নাম নাঈমা৷ এসব তথ্য
আমি বাড়ি ঢুকার সাথে সাথেই বাদলের কাছ
থেকে পেয়েছি৷ তাকে দেখে মনে হচ্ছিল যে,
সে আমার দিকে যেমন রুক্ষভাব
নিয়ে তাকিয়ে আছে তা আমার বর্তমান
চেহারা অপেক্ষাও রুক্ষ৷ আমি হয়তো অবাস্তব
কোন কিছু৷
খালা ব্যাস্ত৷ যে কোন কাজে মেয়েরা যত
ব্যাস্ততা দেখায় তা অন্য কোন
প্রানী দেখাতে অক্ষম৷ তবে তারাই পিছে৷ এত
ব্যস্ততার মাঝে আমি খাওয়ার
কথা বলতে বিব্রতবোধ করছিলাম৷
খালা ব্যাস্ততার মাঝে আমার দিকে নজর দিলেন৷
-গোসল-টোসল করে রেডি হয়ে নে৷ আমাদের
সাথে বাইরে যাবি৷
-গোসল করতেছি৷ তবে তোমাদের
সাথে যেতে পারব না৷ আমার কাজ আছে৷
আমার কথা শুনে বাদলও যাবে না বলে হাত-
পা সবগুলো উপর দিকে দিয়ে নাচতে শুরু করলো৷
খালার ক্লিয়ার কাট কথা, "তোরা না যাস থাক,
আমি তোর খালু আর নাঈমাকে নিয়ে যাব"৷
নাঈমা মেয়েটা যেন এখন একটু সস্তিতে৷
-খালা, গোসল করব৷ বাথরুমে কে ঢুকেছে?
-তোর খালু ফ্রেশ হচ্ছে, তুই বাদলের বাথরুমে যা৷
বাথরুমে গেলাম৷ বাথট্যাবে ঠান্ডা পানি রাখা ছিল৷
পানি নিয়ে খেলতে শুরু করলাম৷ দিন
শেষে গোসলের মজাই আলাদা৷ গায়ে সাবান
মাখালাম৷ সুন্দর এক বোতলে শ্যাম্পু দেখালাম৷
"নাম নয়, ফলেই পরিচয়" কথাটির সত্যতা যাচাই
করতেই এর পরিচয় না জেনেই মাখতে শুরু করেছি৷
ফল পেতে শুরু করলাম৷ মাথা ঠান্ডা হয়ে আসছিল ৷
চোখ বন্ধ করে বসে ছিলাম৷ দেখি, শেষ পর্যন্ত
কি হয় (!!!)
হঠাৎ খালার কান্নার আওয়াজ শুনতে পেলাম৷
একটা তোয়ালে পরে ঝটপট এগিয়ে গেলাম৷
নাঈমা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছিল৷
পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই, তাই পাচ্ছিলাম
না৷ খালা কান্না করতে করতে বলল, তোর খালু
আরও একঘন্টা আগে বাথরুমে ঢুকছে৷ এখনও বের
হচ্ছে না৷
বাদল কেমন একটা বিদ্রোহী ভাব নিয়ে ওর মায়ের
দিকে তাকিয়ে থাকলো৷ বলতে শুরু করল৷
-তোমার জন্যই বাবার এমন অবস্থা৷
এবার আমার দিকে ফিরে টলমল চোখে বলতে শুরু
করল৷
-জানো হিমু ভাই, এক সপ্তাহ হলো বাবার
চাকরিটা চলে গেছে৷ কি এক দুর্নীতির
কারনে বাবা ফেসে গেছে৷ আর করবেই বা না কেন?
মায়ের এত আবদার পুরন করতে হলেতো একটু
আধটু এরকম হবেই৷ তারপর
থেকে মা বাবাকে উঠতে বসতে বকে৷
বেচারা হয়তো সেই জন্যই বাথরুমে ঢুকে হার্ট
এটাক হইছে৷
আমি বুঝলাম৷ এই জগতে সবাই নির্যাতিত৷
নারীরা ঘরের বাইরে আর পুরুষরা ঘরের ভেতরে৷
খালা চেচিয়ে উঠে বাদলকে বলে উঠল, এইসব
ফালতু কথা রাখ৷ তোর বাবাকে বের করার
চেষ্টা কর৷
-হিমু ভাই, কিছু একটা করো৷
-চাইনিজ কুড়াল আছে?
-না নাই৷ কুড়াল দিয়ে কি করবা?
-তালা ভাঙব৷ আর তুই 'কারার ওই লৌহ কপাট'
গানটা ধর৷ এই সময় বিদ্রোহী একটা গান
ভালো পরিবেশ সৃষ্টি করবে৷
আমার সবকিছুতেই যেন নাঈমা হচকিয়ে যাচ্ছিল৷
বাদল গান গাইতে গাইতে চাইনিজ কুড়ালের
পরিবর্তে কিচেন থেকে বটি নিয়ে আসল৷
বাথরুমের দরজা ভাঙ্গার সাথে সাথে সবাই
লজ্জায় লাল হয়ে গেল৷ শুধু লজ্জা নাই আমার
শ্রদ্ধেয় খালুর৷ উনি কমোডের উপর
ন্যাংটা অবস্থায় বসে একধ্যানে উপরের
দিকে তাকিয়ে ছিল৷ খালা আরও কান্না শুরু করল৷
আমরা তাকে ধরাধরি করে বিছানায়
নিয়ে শুইয়ে দিলাম৷ ভাগ্যিস তিনি কমোডের উপর
বসে ছিল৷ এবং বসেই ছিল৷ তিনি তখনও কি এক
গবেষনায় ব্যাস্ত৷ আমি কাছে যেতেই তিনি আমার
হাতটি ধরে আমার মুখের দিকে তাকিয়ে থাকল৷
-আচ্ছা হিমু, রাতে আমাকে তোর
সাথে হাটতে নিবি?
খালুর কথায় আমার চমকে ওঠা উচিত ছিল৷
আমি চমকালাম না৷
-খালু, এই হিমু জীবনের জন্য দরকার পুর্ন
স্বাধীনতা৷ পারিবারিক মায়া মমতা কিচ্ছু
থাকতে নেই৷ যা আপনি অনেক আগেই হারিয়েছেন৷
-আমি এই সব কিছু ছেড়ে দিয়ে তোর
সাথে হাটতে বের হবো৷
-সেটা এখন আর সম্ভব না৷ তবে কিছুদিন
হেটে দেখতে পারেন৷
-চল তাহলে বেরিয়ে পড়ি।
-আজ না৷ অন্য দিন৷ হাটার জন্য যে চিন্তামুক্ত
মন দরকার তা আজ আপনার নেই৷
আপনি দুশ্চিন্তায় আছেন৷
অবশেষে খাওয়া-দাওয়া করলাম৷
রাত ৮টা বেজে ৪৫মিনিট৷ খালার মন খুব খারাপ৷
এই সুন্দর দিনটা তার উপভোগ করা হলো না৷
নাঈমার মন ভালো না খারাপ বোঝা যাচ্ছে না৷
আসার সময় ওর মুখের
দিকে তাকিয়ে একটা রোমান্টিকতা সৃষ্টি করতে
গেলাম৷ হলো না৷ আসলে বিধাতা সবাইকে এই
কঠিন কাজটা করার যোগ্যতা দেন নি৷
আজ জোছনা থাকা সত্তেও প্রকৃতিতে কেমন এক
বিষাক্ত বাতাস বইছে৷ রাত গভীর হচ্ছে৷
আমি হাটছি.....(!!!)
কিছু কথাঃ
হিমু নিয়ে এটি আমার প্রথম লেখা৷
কিছু চরিত্র হুমায়ুন আহমেদের উপন্যাস
থেকে নেওয়া হলেও এই 'হিমু' হুমায়ুন আহমেদের
হিমু না৷ এই 'হিমু' এক অন্য হিমু৷
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×