ভাইবা বোর্ডে স্যার আমার বন্ধু কে একটার
পর একটা প্রশ্ন করেই যাচ্ছে... আর বেচার
বন্ধু মুখ কালো করে ‘পারিনা স্যার’
‘পারিনা স্যার’ বলে যাচ্ছে!
এক পর্যায়ে স্যার তাঁর মুখে ‘পারিনা স্যার’
শুনতে শুনতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল,
‘তুমি তো কোন প্রশ্নের উত্তরই
পারো না। সারা বছর কি করেছো?’
বন্ধু এবার বুক ফুলিয়ে জবাব দিল, ‘স্যার
আমি একটু রাজনীতি নিয়ে ব্যাস্ত ছিলাম
তো... তাই দেশ বিদেশের খবর
রাখতে গিয়ে পড়ালেখাটা ঠিক মতো করা হয়
নি!’
স্যার মনে হয় ‘রাজনীতি করে’ কথাটা শুনে ভয়
পেয়েছে! তাই
আমতা আমতা করে করে বন্ধুকে বলল,
‘তুমি রাজনীতি করো? ভাল...
তাহলে তোমাকে সহজ একটা প্রশ্ন করি।
আচ্ছা,
বলতো তুমি গাজা সম্পর্কে কি জানো?’
বন্ধু খুব ভাব নিয়ে বলল, ‘আসলে স্যার
গাঁজা হচ্ছে এক ধরনের নেশা দ্রব্য।
এটা খেলে মানুষের পিনিক হয়! যারা গাঁজা খায়
তাদের বলে গাঁজাখোর! গাঁজা খাওয়ার নিয়ম
হচ্ছে...’
স্যার ধমক দিয়ে বলল, ‘থাম তুই। আমি তোর
কাছে ফিলিস্তিনের রাজধানী গাজার
কথা জানতে চাইছি, আর তুই পিনিকের গাঁজার
কথা কস! এক্ষন তুই আমার সামনে থেকে যা...
নইলে লাথি দিয়ে তোকে গাজায় পাঠিয়ে দেব!’
বন্ধু মন খারাপ করে ভাইবা রুম থেকে বের
হয়ে আসলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



