somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাওমির রম নিয়ে যত জানা – অজানা || MIUI Rom ||

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহৎ মোবাইল ফোন নির্মাতা শাওমি (Xiaomi – যাকে আমরা অনেকেই ভুলভাবে জিয়াওমি উচ্চারণ করে থাকি) অনেকের কাছে পরিচিত হলেও, বাংলাদেশে অধিকাংশের কাছে এখনো অপরিচিত। এই চাইনিজ মোবাইল ও স্মার্ট ডিভাইস নির্মাতা কোম্পানিটি ২০১০ সালের আগস্ট মাসে তাদের যাত্রা শুরু করে। মাত্র ৬ বছরেই শাওমি তার বর্তমান অবস্থানে পৌঁছে যায় এবং এর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে দুর্বার গতিতে। আমাদের দেশে আরও দুটি চাইনিজ মোবাইল নির্মাতা হুয়াওয়ে (১৯৮৭) ও অপ্পো (২০০১) কোম্পানি তাদের অনেক শো-রুমের কল্যাণে বেশ পরিচিতি পেলেও শাওমি আজও মোটামুটি অপরিচিতই বলা যায়। অথচ বর্তমানে পৃথিবীতে প্রায় ১৭ কোটি শাওমি অপারেটিং সিস্টেম মিইউআই (MIUI) ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে বৃহৎ অংশটি শাওমি’র মোবাইল সেট ব্যবহার করে। প্রায় ৩৪০ টি মডেলে ব্যবহৃত মিইউআই, অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু শাওমি আর এর অপারেটিং সিস্টেম মিইউআই এর কথা আপনি যদি কাউকে বলেন, তাহলে তার মুখের কৌতুহলের ভ্রুকুটি বা বিদ্রুপের (চাইনিজ হবার কারণে) অভিব্যক্তি দেখে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। শাওমির জনপ্রিয়তার কারণগুলোর মধ্যে অন্যতম এর প্রোডাক্টের মূল্য। বলা হয়ে থাকে, শাওমির প্রোডাক্টগুলোর দাম হয় কস্ট-অফ-ম্যাটেরিয়ালস বা শুধুমাত্র পন্য প্রস্তুতের খরচের সবচেয়ে কাছাকাছি। ফিচার ও কনফিগারেশনের তুলনায় এর দাম অন্যন্য হাই-এন্ড ব্র্যান্ডের সমতূল্য মডেলের সেটের এক তৃতীয়াংশ বা এমনকি এক চতুর্থাংশের মত হয়। শাওমি মূলতঃ মোবাইল ফোন নির্মাতা হিসেবে নামলেও আজ তারা নানা রকমের চমকপ্রদ সব ইলেক্ট্রনিক স্মার্ট ডিভাইস ও গৃহস্থালি পন্য তৈরি করে যাচ্ছে।

তবে আজকের এই লিখাটি কিন্তু শাওমি’র গুণগান করবার জন্য নয়। বরং এর অপারেটিং সিস্টেম মিইউআই (MIUI – Mi User Interface) সম্পর্কে দু-একটি কথা বলবার জন্যই লেখা।



মিইউআই কি?

মিইউআই (উচ্চারণ হয়ঃ Me, You, I) মূলতঃ এন্ড্রয়েড-ভিত্তিক আফটার-মার্কেট ফার্মওয়্যার বা এক কথায় একটি কাস্টম রম। তবে, মিইউআই সমস্ত শাওমি মোবাইলে স্টক রম হিসেবে ইন্সটল করা থাকে। আমরা যারা এন্ড্রয়েডের এডভান্সড ইউজার, তাদের জন্য রম, স্টক রম, কাস্টম রম ইত্যাদি পরিচিত শব্দ হলেও আমাদের অনেকেরই কাছে এগুলো অপরিচিত হতে পারে। খুব সহজে বলতে গেলেঃ রম হল এন্ড্রয়েড মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেমের মূল কাঠামো যেখানে ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো বিন্যস্ত থাকে। স্টক রম হল একটি মোবাইল ফোনে ফ্যাক্টরী থেকে দেয়া রম (যেমনঃ এন্ড্রয়েড কিটক্যাট, ললিপপ, মার্শম্যালো ইত্যাদি) আর কাস্টম রম হল, মূল এন্ড্রয়েড ভার্সনের ওপেন সোর্সকে ডেভেলপ করে নির্মিত রম যেখানে অতিরিক্ত ও ভিন্ন কিছু ফিচার বা অ্যাপ্লিকেশন থাকে (যেমনঃ সায়ানোজেনমড, মিইউআই, এওএসপি ইত্যাদি)। তাই শাওমি বা অন্য কোন ব্র্যান্ডের মোবাইলে মিইউআই রম স্টক হিসেবে দেয়া হলেও এটা যেহেতু মূল এন্ড্রয়েড এর উপর নির্মান করা তাই একে একধরনের কাস্টম রমও বলা যায়। মিইউআই রম শাওমি’র সব মোবাইলের পাশাপাশি প্রায় ৩৪০ মডেলের সেটে কাস্টম রম হিসেবে ইন্সটল করা থাকে যাতে নিচের ব্র্যান্ডগুলোর বেশ কিছু মডেলও উল্লেখযোগ্যঃ

গুগল নেক্সাস
এইচ টি সি
স্যামসাং
মটোরলা
এল জি
সনি এরিকসন
জেড টি ই
অপ্পো
হুয়াওয়ে
মিডিয়াটেক
লেনোভো
ওয়ান প্লাস
টি সি এল
মাইক্রোম্যাক্স
মেইজু
জিওনি

প্রকারভেদ

মিইউআই রম মূলতঃ দুই ধরণের হয়ঃ

চায়না রমঃ এই রম প্রধানতঃ মেইনল্যান্ড চায়নার জন্য তৈরি। চীন সরকার ও গুগলের মধ্যে কিছু মতবিরোধের কারণে চায়না রমে গুগলের কোন অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটল করা থাকে না (এমনকি এন্ড্রয়েডের জন্য অপরিহার্য গুগলের প্লে-স্টোর অ্যাপ্লিকেশনও না)। যার কারণে এই রম ইন্সটল করলে প্রথম দিকেই আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, কারণ আমরা আমাদের পছন্দমত অ্যাপ্লিকেশনগুলো প্লে-স্টোর থেকেই ডাউনলোড ও ইন্সটল করে থাকি। তবে, এ সমস্যারও সমাধান আছে। আপনি GApps নামের গুগল অ্যাপ্লিকেশন প্যাক চায়না রমের উপর ইন্সটল করতে পারবেন যেখানে আপনার কাস্টম রিকভারী, রম ফ্ল্যাশিং, রুটিং ইত্যাদি সম্পর্কে কিছুটা এডভান্সড জ্ঞান থাকতে হবে। এছাড়া, চায়না রমে সাধারণতঃ চাইনিজ ভাষার স্থানীয় কিছু অ্যাপ্লিকেশন থাকে যা, চাইনিজদের জন্য উপকারী হলেও আমাদের অন্য সবার জন্য ‘ব্লোটওয়্যার’ (অপ্রয়োজনীয় সফটওয়্যার – যা জায়গা আর মেমোরী দখল করে) ছাড়া কিছু নয়। তবে, হালনাগাদ আর নতুনত্বের দিক থেকে চায়না রম সবসময়ই কিছুটা এগিয়ে থাকে।

গ্লোবাল রমঃ এই শ্রেণীর রম মূলতঃ গ্লোবাল ইউজারদের জন্য নির্মিত হয়। গ্লোবাল রমে চাইনিজ ভাষার কোন অ্যাপ্লিকেশন থাকে না এবং গুগলের অপরিহার্য প্রায় সব অ্যাপ্লিকেশনই প্রি-ইন্সটল করা থাকে (না থাকলেও চিন্তা নেই, প্লে-স্টোর যেহেতু থাকছেই!)।

পুরো লেখাটি পড়তেঃ http://lighthome24.com/miui-rom-review/
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×