somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্চনা

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়তা,
তোমায় কখনো ভালোবাসি নি, ইচ্ছেও নেই
পূজো করে যাচ্ছি সেই শুরু থেকেই।

আমার কশেরুকা সাক্ষী,
রৌদ্রঝড়ে কতকাল ধরে দাঁড়িয়ে থেকেছি


ভেতরটা দেখেছি,
ভেতরে একটা মন্দির সাজিয়েছি ।
পুরোহিতকে ছুটি দিয়েছি চিরতরে,
তোমার একলা পূজো করবো ভেবে ...

দেয়ালঘড়ির দুটো স্থির কাটাকে সাক্ষী রেখে বলছি-
তখন থেকে এখন অবধি,
আমি তোমারই পূজারী ।

নিরপরাধ অসহায় বাতাসের তোড়ে
যখন তোমার গায়ে লেগে থাকা ওড়না উড়তে থাকে,
আমি সেখানে স্বাধীন পতাকা খুঁজে পাই ।
আজন্ম পরাধীন আমি,
তবু স্বাধীনতা চাই না ।
শুধু চাই তোমার ওড়নার স্বাধীনতা
সেখানে কারো আঙ্গুলের শাসন চলবে না,
আমি মানবো না ।

ধানমন্ডি লেকের শত শত অভিজাত ঠোঁটের ভিড়ে
অথবা সংসদ ভবনের সামনে কড়া লিপস্টিকে,
আমি তোমায় আসন করে নিয়েছি ।
পথে কিংবা ফুটপাতে, দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক জ্যামে
চুপচাপ তোমার পূজো করে যাচ্ছি, প্রিয়তা ।

কোন নির্দিষ্ট রক্ত-মাংস তোমায় সীমিত করতে পারেনি,
তোমার সীমারেখা মাপতে গিয়ে ক্যালকুলাস বিকলাঙ্গ হয়ে গেছে
তুমি "জিরো টু ইনফিনিটি"র ঊর্ধ্বে নির্বাক বিশালতা ।
যুগ থেকে যুগে কত সহস্র রমণীর মাঝে
তুমি আংশিকভাবে আসন করে নিয়েছ,
আর তোমার পূর্ণতা পায় কেবল মন্দিরে।
আমার ভেতরে যে মন্দির ঘুমিয়ে আছে, সেখানে
এই পুরোহিতবিহীন মন্দিরে ।

ব্লাড ক্যান্সারে রক্তের সাথে শ্বেত কণিকার যে বেঈমানি,
আমি তার চেয়েও বেশী বেঈমান হবো
বেঈমানি করবো সকল স্থায়ী-অস্থায়ী প্রেমিকের সাথে
আমার বেঈমানি হবে তথাকথিত ভালোবাসার সাথে
যেখানে একটা স্বার্থ হিসেবে প্রেমিকার অস্তিত্ব কামনার সঙ্গী হয়
আজ আমিই ভালোবাসার পার্থক্য সৃষ্টিকারী,
ভালোবাসাকে পূজোর আসনে নিয়ে গেছি ।

প্রিয়তা,
তোমাকে পেতে চাই না
শুধু পূজো করে যেতে চাই
দূর থেকে, চুপচাপ নীরবে
তুমি প্রেমের ঊর্ধ্বে
তুমি চুমুর ঊর্ধ্বে
তুমি স্বার্থের ঊর্ধ্বে !!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×