somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যাওয়া রাতকাহণ...

২২ শে মে, ২০১১ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস প্রচন্ড একঘেয়ে। তাও যেন থিতু হয়ে এসেছি।বলা যায় আমার বসার জায়গাটাই আমাকে টেনে ধরে রাখে। এমন জায়গা ক’টাই বা আছে ঢাকায়? দক্ষিণের বড় জানালা, তার বাইরে আম আর নাম না জানা দুটো গাছ, বৃষ্টির ঝাপটা…অফিস দূরে থাক, কারো বাসায় কি আর আছে এমন? মনে হয় না!

থিতু হওয়ার আরো কারণ ক্লান্তিটা, আর বিকেলটা। ক্লান্ত শরীরে মন এদিক-অদিক যাওয়ার বেশি সুযোগ পায় না। এই আমি কিছুদিন আগেও ভূতের মত সারারাত জাগতাম, অকারণেই। আর এখন এগারোটা বাজতে না বাজতেই হাই তুলতে থাকি। ঘুমাই সাড়ে বারোটার মধ্যেই! রাত জাগলে অস্বস্তি বাড়ে। সেই সাদা-কালো হাতের নাচন বাড়ে। ফাঁকা থেকে ফাঁকাতর হতে থাকে সবকিছু। কান্না পায়। এই মহানন্দায় আবার আগের মত কাঁদার জায়গা নেই। মহা বিপদ!
বিকেলটা…অনেক আদরমাখা। প্রতিদিন একই পথে বাসায় ফিরি, কিন্তু প্রতিদিনই যেন নতুন…কেন জানি! আধা পথ পায়ে হেঁটে আর বাকি আধা রিক্সায়। ইদানিং আর হুড তুলি না। কি হবে? আকাশটা দেখা হয়। মহানন্দায় তো রাত-দিন সব এক! আসতে আসতে চিন্তার তালগোল পেকে যায়। ভালো লাগে। খারাপও লাগে। বাসায় থালে ছটফট করতে থাকি এরকম সময়গুলোয়। কিন্তু এই যাত্রাক্ষণটুকুতে করি না। শান্তভাবে হাসি, সবাইকে দেখি, সবকিছুকে দেখি। একদিন কেঁদেছি রিক্সায়…হুড ফেলে…শান্তভাবেই! ওইযে, অফিসের প্রথম সপ্তাহে। বকা খেয়ে!!

আজ বড়মামাকে খুব মনে পড়ছিল।যখন সবকিছুতে দম আটকে আসতে থাকতো, মামা কোথা থেকে যেন উদয় হতেন! আমার বিশাল নাকটা আদর করে টেনে দিতেন। নাক-টানা খাবো বলেই যেন দরজাটা আমিই ঘটা করে খুলতে যেতাম! সব আদর আর চাপা কষ্ট নিয়ে মামা চলে গেলেন আজ ঠিক ১৫ মাস হলো। মামাকে স্বপ্নে দেখেছিলাম একদিন। নাক টেনে দেয়নি, হেসেছিলেন কেবল…

আজকাল সবকিছুই হারিয়ে ফেলছি। বুঝতে পারছি না এতে দোষ কার! তবে বেশিক্ষণ এটা নিয়ে ভাবতেও মন চায় না। এ রোগ পুরোনো, হয়তো প্রতিকারও নেই! হারাতেই থাকবো। তার চেয়ে বরং আমিও চড়ুই পাখির মতই হয়ে যায়! প্রতি লাফে কষ্ট নাশ!!!

১২টা ৪৩ বাজে। ঘুমে আধাবোজা চোখ। দেয়াল-কেবিনেট থেকে লাল পকেটবুকটা বের করি। কিছু পাতা উলটে কমলা কালিতে লিখলাম –

“২২ মে, ২০১১,
শুভ জন্মদিন :)
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×