সৌন্দর্যের মানদন্ড কি?
ফর্সা অর্থাৎ সাদা চামড়া???
যারা এটা ভাববে তারা নিশ্চই মানসিক রোগী।
আমার মতে লাক্স চ্যামেন আই সুপারস্টারের মত যেসব অনুষ্ঠান গুলো হয় সেগুলো একটা বিশাল বড় কারবার।
আমার মতে নারীকে সেখানে পন্যের মত করে এ্যাড বানিয়ে দেখানো হয় আর মেয়েরাও নিজের ইচ্ছায় যায়।
তাহলে কি তারা বুঝাতে চাচ্ছে যে ওখানে যে প্রথম হবে যেই সৌন্দর্যের উদাহরণ!!!! আই মিন আইকন!!!
ফেয়ার & লাভলী যে ১ সপ্তাহে ফর্সা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়,তারা কি এটা বুঝাতে চাচ্ছে যে কালো চামড়া নিয়ে সুখী থাকা উচিৎ না, চামড়া ফর্সা কর!!!
আর আমরা পাব্লিকরাও তাদের কথায় মাতাল হয়ে যাই।মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স ইত্যাদি ইত্যাদির পিছে ছুটি।
এই ক্রিম ঐ ক্রিম মাখলে এই নাইকা ওই নাইকার মত ফর্সা হয়ে যাবার স্বপ্ন দেখি।
একটু কি ভেবে দেখেছি যে এগুলো কি!
এগুলা সব ছল আর কিছুই না।
যা আছে তা নিয়েই খুশি থাক না!!!
ফর্সা বা কালো চামড়া কি!
ফর্সা চামড়া কখনোই সৌন্দর্যের মানদন্ড হতে পারে না। কখনোই না।
আচ্ছা এটাও বলি কালো চামড়াও কখনো সৌন্দর্যের মানদন্ড হতে পারে না।নইলে পার্সিয়ালিটি হবে।
সৌন্দর্য আচরনে চামড়ায় না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



