
রাস্তা দখল রাস্তা দখল
দখল বলতেই মাথায় আসে যুদ্ধ,তলোয়ার, হাতিয়ার ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এখানে এ দখল সে দখল নয়।
ইজিবাইক আমরা কম বেশি সবাই দেখেছি।এতে বসেছি।
মালদাহপট্টি দিনাজপুরের একটা অনেক পরিচিত জায়গা।কেনাকাটার জন্য অনেক ভালো একটি জায়গা।।অনেক কাপড়ের দোকান আছে।দুটো অনেক ভালো মিষ্টির দোকান আছে।কস্মেটিক্সের দোকান ত অনেক আছে এখানে।
আসি এবার আসল কথায়।
সন্ধ্যা পরতে না পরতেই এখানকার সরু রাস্তায় অনেক বড় জ্যাম লেগে যায়।মালদাহপট্টি আছে আগের মতই কিন্তু বেড়েছে এখানকার যানবাহনের সংখ্যা।আর এর জন্য মুল দায়ী হল ইজিবাইক।
একে ত ইজিবাইক অনেক বেশি জায়গা নেয় আবার সংখ্যায় অনেক বেশি বেড়েছে এই যানটি।
এখন শুধু মালদাহপট্টিই না সব জায়গাতেই ইজিবাইকেই জন্যই জ্যাম দেখাদিচ্ছে।
আবার এর চালক গুলোও বেশ পাকাপক্ক নন।
অনেক কম বয়সী ছেলেকে এর চালক হিসেবে দেখা যায়।ফাকা রাস্তায় অনেক বেশি স্পিডে চালায় তারা।আবার রাস্তা ফাকা না হলেও তারা দেই একি স্পিডে চালায়।এর কারনে প্রায় অনেক দুর্ঘটনাই ঘটে গেছে।।
তবে এটাও ঠিক যে আমরা সম্পুর্নভাবে ইজিবাইকের উপর নির্ভরশীল হয়ে পরেছি।যার কারনে কখনো ইজিবাইক চালকদের স্ট্রাইক থাকলে যে দিনটা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে পরে।রিক্সাচালকরা এ দিনের ফায়দা উঠিয়ে ২গুন ৩ গুন বেশি ভাড়া চায়।আর চাবেই না কেন!এই দ্রুতগতির পৃথিবীতে আমরা এত্তই দ্রুত চলার চেষ্টা করি যে রিক্সাকেই আমরা ভুলে গেছি।
আর ইজিবাইক দখল করে নিল রাস্তা।।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



