somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু সিক্রেট

২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে অনেক ধরনের "ওপেন সিক্রেট" অপরাধ হয়। যেগুলা আমরা বই পুস্তক এ অপরাধ বলি। কিন্তু সামনাসামনি কেউ করলে সেটাকে "আরেহ! এটা হয়ে-ই,করবেই" বলে থাকি।
ধীরেধীরে আমাদের এসব ছোটখাটো অপরাধ এর পরিধি বেড়েই চলেছে। বাড়বেনা কেন? আমাদের সমাজ এসব অপরাধ কে খাইয়েদাইয়ে বড় যে করছে!
এক শ্রেনীর পুরুষ সমাজ আছে যারা সকালে এক রুপ আর অন্ধকার টা একটু পরতেই আরেক রুপ ধারন করে। সকাল সকাল তারা এমন ভাবটা নিয়ে চলে যেনো তাদের কাঁধেই নারীর সকল সম্মান ভাড় দেওয়া হয়েছে। তাদের ট্যাগ লাইন "Oe Mohila Hezab koe!" আর অন্ধকার টা একটু পরতেই তাদের চোখ থেকে লালসার আলকাতরা পরতে থাকে। অন্ধকারে কোনো মেয়ে একা হাটা মানেই এখন তাদের কাছে সেটা ভোগ এর বস্তু। তাদের কিছু করার লাগেনা।তাদের চোখেই এতোটা শক্তি যে চোখ দিয়েই সেখানে বিব্রতিকর পরিবেশ তৈরী করতে পারবে।।
এবার আসি বহুল আলোচিত সিগারেট খাওয়া নিয়ে কথাবার্তা। জ্বী আমরা সবাই জানি পাব্লিক প্লেসে স্পকিং দণ্ডনীয় অপরাধ। ওহ আচ্ছা দাড়ান! একটা কথা জুড়ে দেই। পাব্লিক প্লেসে নারীর স্মকিং দণ্ডনীয় অপরাধ। আসলে ক্লাস ৭/৮ এ বইয়ে না পড়লে কখনো জানতেই পারতাম না যে এটাও কোনো অপরাধ।আবার একটু বড় হতে হতে জানলাম যে বইয়ে ভুল আছে। পুরুষ সমাজ এ অপরাধ করলে সেটা অপরাধ না। নারী সমাজ এটা করলে তাকে বলা হবে "বেশ্যা" ( সেক্স ওয়ার্কার দের আমি এখানে ছোট করছিনা)
রাতের পর রাত পুরুষ সমাজ বাহিরে আড্ডা দেবে সেটা হবে ছেলেদের আড্ডা টাইম। আর মেয়েরা ত এটাই জানে না রাত হলে বাহির টা দেখতে কেমন লাগে,আর তারা আড্ডা কি দেবে!
আর দিলেও সে মেয়েটাকে একটা এগ্রিমেন্ট এ সাইন করতে হবে, যেটায় লিখা থাকবে "বংশ খারাপ"।
জানেন! এগুলো সব আমরা মেনে নিয়েছি। সবগুলোই। একটা মেয়ে বড় হয় আশেপাশের সব মানুষ এর এত্ত বড় বড় চোখ নিয়ে।
কারও চোখ খোজে মেয়েটার দোষ,কারও চোখ খোজে মেয়েটা কোন ছেলের সাথে কোথায় দাঁড়িয়ে কথা বললো,কারও চোখ গিলতে চায় আর কারও চোখ তাকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে।
আমি দিন দিন এসব দেখছি আর অবাক হচ্ছি। আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি আমার বাবা-মা কে পেয়ে যারা আমাকে কখনো এটা অনুভব করতে দেয়নি যে রাত মেয়েদের জন্য না। "আযান" নামক টাইম লিমিট মাঝে মাঝে দেশের পরিস্থিতির কারনে দিয়েছে তবে কাজের কারনে লেট হলেও বুঝছে ব্যাপারটা।
হ্যা দেশের যে অবস্থা! আর আমরা যে হারে এসব অপরাধ কে বলতে গেলে মেনেই নিয়েছি সে হিসেবে বাবা-মার চিন্তা করাটা সাজে। "আযান" নামক টাইম লিমিটটিও দেওয়াটা আমি অযৌক্তিক মনে করিনা।।কারন সমাজ আমাদের মেয়েদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেনা। বাবামা সেটা জানেন।আর সে কারনেই এভাবে সমাজের হাতে নিজের সন্তানকে তারা ছেড়ে দিতে পারবেন না এটা স্বভাবিক। তাই বলে শুধু মেয়ে সন্তানকেই না,ছেলে সন্তানকেও বলুন সন্ধ্যার আযান এর আগে ঘরে ফিরতে।আশা করি এভাবে একটু একটু করে সমাজটা ঠিক হবে। চিন্তাধারাও পরিবর্তিন আসবে। এর পরে রাত আর নারীর বিপক্ষে থাকবেনা।
কোনো বাবামা-ই সন্তানের বিপক্ষে না।সন্তানের কোন দোষ হলেও তারাই সেটাকে কভার দেওয়ার চেষ্টা করবেন।। বিপক্ষে হলো সমাজ আর সমাজব্যবস্থা
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×