আসুন আমরা কিছু কাজ শুরু করে দিই।অবশ্য এগুলো আপনাদের আগে থেকেই জানা।
আসুন আমরা আমাদের বাচ্চা জন্মের পর্বে তাদের ঘর ব্লু কালার এর সাজাবো নাকি পিংক কালার এর সাজাবো সেটা আগে থেকে ঠিক না করি।কারন পিংক যে শুধু মেয়েদের কালার এটা কোনো অভিধান এ লিখা নাই। আপনার সন্তান কে কালার বায়াস্ট বানাবেন না।
আসুন এখন থেকে ছেলে সন্তান দের কাঁদতে শিখাই।মেয়েদের উপর নির্যাতন করে তাদের কাঁদানো হয়।কিন্তু ছেলেদেরকে না কাঁদতে শিখিয়ে তাদের উপর নির্যাতন করা হয়। ইমোশন মানুষদেরি থাকে।ছেলেরা এর বিপরীত এ থাকে না।
আসুন সন্তান দের ট্রান্সজেন্ডার দের প্রতি শ্রদ্ধা দিতে শিখাই। রাস্তায় দেখলে তাদের ভয় না দেখাই। "এরা হিজরা,এরা তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে" বলে বাচ্চাদের ভয় না দেখাই। এতে করে আপনার সন্তান "হিজরা" যে একটা গালী না সেটা বুঝবে।আর ভবিষ্যতে সে কাউকে 'হিজরা' বলে গালী দেবে না।

আসুন মেয়ে সন্তান এর পাশাপাশি ছেলে সন্তানকেও মেয়েদের ঋতুচক্র সম্পর্কে ধারনা দেই।যাতে করে তার ক্লাসে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো মেয়ের ঋতুস্রাব এর উপরে সে হাসাহাসি করে সেই মেয়েটিকে বিব্রত না করতে পারে।
আসুন ছোট থেকেই ছেলে সন্তান কে রাইফেল,গাড়ি, ঢাল তলোয়ার এসব খেলনা কিনে দেওয়ার পাশাপাশি ছোট ছোট রান্নাবান্নার হাড়িপাতিল সেট বলে যেগুলোকে সেগুলো কিনে দিই।যাতে করে আপনার ছেলে সন্তান একজন গৃহিণীকে সন্মান দিতে শিখে।
আসুন আমরা মেয়ে সন্তানদের প্রিন্সেস প্রিন্সেস বলে অলস না বানাই। সে সময় আসলে যে সৈনিকের বেশ ধারন করতে পারবে সেটা তাকে শিখাই।
আপনার মেয়েকে শিখিয়ে দিন যে বাসে দাড়িয়েও যাওয়া যায়। তার জন্য আলাদা 'মহিলাসীট' লাগে না।
আপনার মেয়েকে উচ্চস্বরে কথা বলা শিখাবেন যাতে করে একদিন আপনার হয়ে সে উচ্চকন্ঠে কথা বলতে পারে।
আপনার মেয়ে সন্তান কে এটা শিক্ষা দিয়েন না যে তার সহ্যক্ষমতা অন্যান্য প্রাণীকুল এর থেকে বেশি। যাতে করে সে পরবর্তীতে তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। আমার "সহ্যক্ষমতা বেশি" বলে চুপ না থাকে।
আসুন আমরা আমাদের সন্তান কে কখনো এটা না বুঝাই যে তাদের ক্যাপাসিটি লেভেল তার বিপরীত জেন্ডার থেকে হাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



