দ্বিতীয় বসন্ত (কবিতা)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত কেটে ভোর হয়ে যাবে
আলোভরা ঘুম ঘুম চোখে,
কবিতার আকুলতা এলো
অক্ষরগুলো তবু নাচে।
জানালার বাইরে তুমি
তবু তাকাতে যাইনি আর।
তোমার মনের সাড়া,
দ্রুত ঢেকে যায়
কুয়াশায়।
আমার ঘরে,
সকালের আলোর কণাগুলো
মিছিল করে এলে,
কবিতার একেকটি লাইন,
হয়ে যাবে জোরালো শ্লোগান।
সেই অপার্থিবকে সাথে নিয়ে,
আর নিয়ে অসীম সাহস,
এই চত্বরে এসে দাঁড়াবো
খুঁজে নেব তোমার হাত।
না প্রিয়,
আজ কোন ভালোবাসাবাসি নয়।
আমার চোখে আজ
কোন ভাষা থাকবেনা,
তোমার দিকে তাকাবে
প্রতিশোধে জলন্ত আগুন।
তোমাকে হারানোর ভয়ে নয়,
রাগে মুষ্টিবদ্ধ হবে আমার আঙুল।
সব কোমলতা ভুলে চেঁচিয়ে উঠবো,
আমাদের তীব্র চিৎকারে
নড়ে যাবে খুনীদের প্রাণ।
সেই মৃতের প্রতি ঘৃণা জানিয়ে,
তবেই বাড়ি ফিরবো।
আমাদের দুয়ারে তখন
আরেক বসন্তের ডাক।
(পহেলা ফাল্গুন ১৪১৯)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন