রাস্তায় মুঠোফোন
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসে পাশাপাশি ঝুলছি
আমি আর বেণী চুলে মেয়ে।
উঁকি মেরে দেখে ফেলা
মুঠোফোনে গোপন বারতা,
প্রেমিকের কোমল আকুতি।
আর কত অপেক্ষা করি বল?
নিষ্ঠুর ছোট্ট জবাব,
অস্থির হওয়ার কি আছে!
তাই তো!
অস্থির হওয়ার কি আছে বলুন?
দেশটা থেমে যাক,
বন্ধ হোক হাওয়ার চলাচল।
সহপথিকের টুঁটি চেপে ধরা সহস্র হাতে
তালি বাজলেই ধরে নিন,
বিধাতা জাগ্রত হয়েছেন,
এইবার বেঁচে যাবে
আপনার সচেতন গলা।
কবে এই বিধাতা ঘুমুবে
কেউ জানেনা।
তবু, যতদিন গলাখানা আছে
ততদিন চিৎকার হোক
তারপর রাস্তায়,
গলাকাটা মুন্ডুর ছড়াছড়ি।
এরচে’ আপনার
নিষ্ঠুর প্রেমিকাই ভালো।
লিখে দিন,
প্রিয় ডায়ালকৃত নম্বর,
বন্ধ থাকলে তোমার স্বর
ভীষণ মিষ্টি শোনায়।
ইতি, ডায়ালকারী হতভাগা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন