somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেখেয়ালে আলো-সাজ (কবিতা)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা ছিলো এক আলোকবর্ষ দূরে
তা ঠিক কতখানি আমি জানিনা।
শুধু দেখেছি, এক বছরের আলো সাঁতরে সাঁতরে
মেয়েটা যখন অন্ধ হলো,
তখন তার ছেলেটার সাথে দেখা।
ভরাট গলাটা বলল,
তোমার হাতের বাতিটা কি সুন্দর গো!
জ্বালিয়ে রাখোনি কেন?
খেয়ালী চমকে উঠে বাতি ধরে দেখলো
এটা এখনো আছে! সেই কতকাল আগে...

অস্থির ছেলেটা গল্প শুনতে চায়
কতকাল আগে কি, কি!
মেয়েটা তার গল্প বলতে চায়নি।
আসলে কি একটা গল্পের মধ্যে যা যা উত্তেজনাকর থাকতে পারে,
একটা হারিয়ে যাওয়া, একটা খুন,
কিংবা নিদেনপক্ষে একটা রেপ,
কিছুই তার গল্পে ছিলোনা।
কেবল, একঘেয়ে আলোর মধ্যে সাঁতরে চলার,
একঘেয়ে আলোর মধ্যে হাতড়ে চলার ক্লান্তি
তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছিলো।

এই তুচ্ছ দুঃখের কথা কি কাউকে বলা যায়!
নাকি বলা উচিৎ!
বিশেষ করে এখনই যখন কয়েকটা যুদ্ধ চলছে!
তার চেয়ে তোমার গল্প বলো।
সুরেলা ভরাট কন্ঠ বলে চলে,
পাখির কথা, গানের কথা, নদীর কথা,
একটা সুন্দর স্বপ্নের কথা
বলতে বলতে ক্লান্ত কথক ঘুমিয়ে পড়ে।
বাতি হাতে মেয়েটি তখন ভীষণ অন্ধকারে হাবুডুবু খায়।
আহা, সম্প্রদান কারকে চতুর্থীর মত
কেউ অন্ধজনে আলো দিক!

ছেলেটা কিন্তু চাইলেই ঠোকাঠুকি করে
দুটো চকমকি পাথর জ্বেলে দিতে পারতো।
কিন্তু সে একটা চিঠি লিখে চলে গেলো আর আশা করলো,
কেউ যদি কোন একদিন আলো জ্বালিয়ে দেয়,
তবে মেয়েটা পড়তে পারবে,
আমার প্রিয় লেডি উইথ ল্যাম্প,
তোমার আমার এই দেখাটা না হলেও চলতো।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×