আমাদর দেশের উন্নয়ন কীভাবে সম্ভব যেখানে রয়েছে পদে পদে দূর্নিতী। শিক্ষা জাতীর মেরুদন্ড তাই প্রর্থমে শিক্ষার কথাই বলি, বর্তমানে একজন শিক্ষক নিয়োগ দিয়ে নেওয়া হচ্ছে ৫-১০ লক্ষ টাকা। এখানে যোগ্য অযোগ্য বাছা হচ্ছ না। এখন যদি কোন শিক্ষ ৫-১০ টাকা ঘুষ দিয়ে চাকুরী নেয় তাহলে তার মনোভাব তো শিক্ষকের মতো থাকল না। তার মনোভাব হয়ে যাবে বানির্জিক। তাহলে ভাল শিক্ষা কিভাবে প্রদান করা সম্ভব তাদের পক্ষে। আর ভাল শিক্ষক হবেনেই বা কি করে তারা । তারা টাকা নিয়ে যে কোন কোম্পানীর বই চালাচ্ছে দেকছে না সে বই ভাল না খারাপ যারা বেশি টাকা দিবে তাদের বই ই তারা শিক্ষার্থীদের কিনতে বলবে। তারা স্কুল বাদ দিয়ে পড়াচ্ছে প্যারইভেট কারণ তা থেকে তাদের প্রতিরক্ষা খাতে এখানে একজনের চাকরির জন্য দিতে হয় ৭-১২ লক্ষ টাকা। আর যদি এত টাকা দিয়ে কেউ চাকরী নেয় তাহলে সে প্রতিরক্ষা স্বরুপ কী দিতে পারে ? আমরা আজ দেখি পুলিম রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা নিচ্ছে। কেন তারা এ কাজ করছে? সরকার তো তাদের বেতন কম দিচ্ছে না । কারণ তাদের মনুষত্ব সেই সময় বিক্রিত হয়ে গেছে যে সময় তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের আর এখন আইনের প্রতি শ্রদ্ধাবোধ নেই । তারা শুধু আইনের পোশাক পরা আইন ভঙ্গকারী ব্যক্তি। যারা করবে আইনকে রক্ষা আর তারাই যদি আইন ভঙ্গ করল তাহলে দেশের শৃঙ্খলা থাকল কোথায়? আমার প্রশ্ন এখানে কেউ জানলে উত্তর দেবেন দয়া করে?
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




