আবারো এলো মুক্তির মাস ডিসেম্বর।
ত্রিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের
কথা মনে করিয়ে দেয় ডিসেম্বর। ওরা
যদি জীবন দিয়ে আমাদের দেশকে
রক্ষা করতে পারে তাহলে আমরা কেন
পারি না সামান্য কিছু মহৎ কাজ করে
আমাদের দেশকে সামনের পথে
এগিয়ে নিতে। আমাদের তো বলা
হচ্ছে না জীবন দিতে। আমরা কেন
পারি না আমাদের দেশকে জঙ্গিবাদ
থেকে দূরে রাখতে? কেন পারি না
দূর্নীতি মুক্ত দেশ নির্মান করতে?
পবিত্র রক্তের মূল্যে যে দেশ আমাদের
পাওয়া আমরা কেন তা অপবিত্র করি?
হে আমরাই পারি দেশকে আবার
পবিত্র, জঙ্গি মুক্ত, দূর্নীতি মুক্ত সোনার
বাংলা গড়তে। চেষ্টয় সব হয়। আপনি
নিজে সৎ হন দেখা যাবে আপনাকে
দেখে আরো দশ জন সৎ পথে চলে
এসেছে। এভাবে এক সময় সবাই একসাথে
চললে এক সময় দেশে আর কোন অন্যায়
থাকবে না, থাকবে শুধু শান্তি।
আমাদের দেশ হবে অন্য দেশের রোল
মডেল। তাই আমরা এই মুক্তির মাসে শপৎ
করি আমরা যেন কোন ভালো কাজ না
করলেও খারাপ কাজ থেকে অন্তত বিরত
থাকব............
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




